সময় কলকাতা : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয়ের পরে দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখে রুদ্ধশ্বাস জয় তুলে নিল টিম ইন্ডিয়া। জয় এল ১ বল বাকি থাকতেই। নিউজিল্যান্ডের করা ৫ উইকেটে ১৮০ রানের পরে ব্যাট করতে নেমে ধারাবাহিক ভাবে উইকেট খোয়াতে থাকে ভারত। জয়ের নায়ক নিতিশ কুমার রেড্ডি ও তিলক ভার্মা।পঞ্চদশ ওভারে নমন ধীর আউট হওয়ার সময় ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১১২। এই অবস্থা থেকে টেনে তোলেন তিলক ও নীতিশ। দ্রুত গতিতে রান তুলে অবিশ্বাস্যভাবে তারা জয় তুলে আনেন। ২৫ বলে অর্ধশত রান করা তিলক ৫১ রানে অপরাজিত থেকে যান এবং নিতিশ কুমার রেড্ডি তেরো বলে ২৬ রান করে অপরাজিত থেকে যান।শেষ তিন ওভারে ৪৬ রান তুলে অসম্ভবকে সম্ভবে পরিণত করেন তিলক ও নীতিশ। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।।
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়
Oplus_131072


More Stories
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
দুরন্ত আকে লোবা, বড় ব্যবধানে জয় লাল হলুদের
৪২৯ রান তাড়া করে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা