ডুরান্ড কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের। ইতিহাস সৃষ্টি করল ডায়মন্ড হারবার এফসি।ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌছে গেল ডায়মন্ড হারবার এফসি। গোলগুলি করেন মিকেল ও জবি। ইস্টবেঙ্গলের হয়ে একটি গোল করেন আনোয়ার আলি।
ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মধ্যেই ডায়মন্ড হারবার এফসির কাছে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। বলটা গোলে ঢোকার আগে আটকে দেন ডিফেন্ডার। এটা হলে শুরুতেই এগিয়ে যেতে পারত ডায়মন্ড হারবার।
৪ মিনিটে প্রথম আক্রমণ শানায় ডায়মন্ড ডিফেন্স সজাগ থাকায় গোল হয়নি। ৮ মিনিটে গোলের সুযোগ পেয়ে যায় কিবু ভিকুনার দলও। হালিচরণ নার্জারির শট কোনও মতে রুখে দেন প্রভসুখান সিং গিল। প্রথমার্ধের শেষে ফলাফল ছিল ০-০।
৬৫ মিনিটে মিকেলের অনিন্দ্যসুন্দর ব্যাকভলিতে এগিয়ে যায় ডায়মন্ড হারবার। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি কিবুর দলের৬৭ মিনিটে দূরপাল্লার শটে ১-১ করেন আনোয়ার।এরপর হলিচরণ নার্জারি চোট পেয়ে বেরিয়ে যান।
ম্যাচের ৮৩ মিনিটে জয়সূচক গোল করেন জবি জাস্টিন। লুকার শট পোস্টে লেগে প্রতিহত হয়, ফিরতি বলে গোল জবির।এরপর ডায়মন্ড হারবার একটি গোল অফ সাইডে বাতিল হল। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেই ফাইনালে পৌছে গেল ডায়মন্ড হারবার। ৮৯ মিনিটে বিপিন সিং ও প্রভাত লাকরার জায়গায় নামানো হল পিভি বিষ্ণু ও ডেভিড লালহানসাঙ্গাকে। তাতেও কাজের কাজ কিছু হয়নি এবার কাপ ও ডায়মন্ড হারবারের মধ্যে ব্যবধান এক ম্যাচের।
প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই চমক দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। অন্যদিকে কোচ কিবু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখলেন।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের