Home » ডায়মন্ডের কাছে হারের পর রেফারিই ভিলেন, কী বললেন কোচ অস্কার?

ডায়মন্ডের কাছে হারের পর রেফারিই ভিলেন, কী বললেন কোচ অস্কার?

ছবি সৌ- ইমামি ইস্টবেঙ্গল

ছবি সৌ- ইমামি ইস্টবেঙ্গল

ময়দানের প্রবাদ আছে ডার্বি জয়ী দল পরের ম্যাচে জিততে পারে না।  ডুরান্ড কাপের সেমি ফাইনালে সেই প্রবাদ বাক্যই মিলে গেল।ট্রফি অধরাই থাকল , ডুরান্ড কাপ থেকে বিদায় নিতে হয়েছে লাল হলুদকে।

নিজেদের হারের পর বারবারই রেফারিকে কাঠগড়ায় তুলে থাকে লাল-হলুদ শিবির। ব্যতিক্রম হল না বুধবারও। অস্কার জানিয়েছেন, ‘‌ ডুরান্ড ফাইনালে যাওয়ার জন্য ডায়মন্ড হারবারকে অভিনন্দন। তবে ওদের এই জয়ের পিছনে রেফারির ভূমিকা আছে। ডায়মন্ডের প্রথম গোলের ক্ষেত্রে রেফারি যে ফাউল দিযেছিলেন, সেটা ছিল না। আর দ্বিতীয় গোলের সময় হ্যান্ডবল ছিল। এমন রেফারিং হলে ম্যাচ জেতা খুব কঠিন। ইস্টবেঙ্গল বারবার রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়। আত্মতুষ্টির জায়গা ছিল না। হারলেও মাঠে আমরাই ছিলাম সেরা দল।

একইসঙ্গে অস্কার বলেছেন, মরশুমের প্রথম টুর্নামেন্ট বলেই সম্ভবত বোঝাপড়াটা পুরোপুরি গড়ে ওঠেনি। রক্ষণের জমাটভাবটা বিশেষ করে এখনও আসেনি। আর বেশি পীড়া দিয়েছে আমাকে সেটপিস থেকে গোল হজম করাটা।

ডায়মন্ড হারবার কাছে হারের পর ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো থেকে শুরু করে শীর্ষকর্তা দেবব্রত সরকার-একসুরে রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন। লাল-হলুদ শিবিরের বক্তব্য, ডায়মন্ড হারবারের দু’টো গোলই অবৈধ। দেবব্রত সরকার বলেন, ‘আমরা যখনই খেলা শুরু করি, একটা কুণ্ডু, একটা অমুক চলে আসে। আমার কাছে ডকুমেন্ট আছে। দ্বিতীয় গোলটা কী হয়েছে সবাই দেখেছি। হাতে লাগল। আমাদের পেনাল্টি দিল না কেন? শেষে লাথি মেরে ফেলে দিল। তবে আমি বলব না এটার জন্য হেরেছি। বলব আমরা খেলতে পারিনি, হেরেছি।’

আপাতত বৃহস্পতিবার ছুটি দিয়েছেন ফুটবলারদের। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

About Post Author