Home » কেন টেস্ট থেকে অবসর নিলেন? কারণ প্রকাশ্যে আনলেন রোহিত শর্মা

কেন টেস্ট থেকে অবসর নিলেন? কারণ প্রকাশ্যে আনলেন রোহিত শর্মা

রোহিত শর্মা

রোহিত শর্মা

টেস্ট ক্রিকেট অবসর নিয়ে নিজের মত জানালেন ভারতের সদ্য প্রাক্তন টেস্ট ক্যাপ্টেন রোহিত শর্মা। কারণও কি খোলসা করে দিলেন?

রোহিত বলেন, “টেস্ট ক্রিকেট লম্বা সময়ের খেলা। ভালো প্রস্তুতি ছাড়া টেস্ট খেলা সম্ভব নয়। এখানে আপনাকে পাঁচ দিন ধরে খেলতে হবে। অর্থাৎ দীর্ঘ সময় ধরে মাঠে থাকতে হবে। টেস্ট খেলার জন্য মানসিকভাবে শক্তিশালী হতে হয়। যা খুবই চ্যালেঞ্জিং। একই সঙ্গে ক্লান্তিকরও। এর জন্য মানসিকভাবে সতেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত ক্রিকেটারই কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেট খেলে বড় হয়েছে।”

রোহিতের আক্ষেপ, ভারতের তরুণ ক্রিকেটারেরা এখন প্রস্তুতি নেওয়ার উপরে যথেষ্ট গুরুত্ব দেন না। রোহিতের কথায়,  “আমি ক্রিকেট শুরু করার সময় খুব মজা করতাম। তার পর বয়সভিত্তিক ক্রিকেট খেলেছি। ধীরে ধীরে সিনিয়র ক্রিকেটার এবং কোচেদের মুখোমুখি হয়েছি। বুঝতে শিখেছি কী ভাবে সঠিক প্রস্তুতি দরকার।”

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও ওয়ান ডে ক্রিকেটে দেশের জার্সিতে খেলছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। এশিয়া কাপের পর অস্ট্রেলিয়া সফর রয়েছে ভারতের। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে রোহিত-বিরাটের খেলার কথা। সেই সফরে তাদের পাকাপাকিভাবে অবসরের জল্পনা তৈরি হয়েছে। ১৯ অক্টোবর পারথে প্রথম একদিনের ম্যাচ। ২৩ অক্টোবর অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচ। ২৫ অক্টোবর সিডনিতে শেষ ম্যাচ।

সূত্রের খবর, এশিয়া কাপের পরেই ভারতের একদিনের দল নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। সূত্রের খবর, রোহিত ও বিরাটের থেকে ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চায় বোর্ড। দু’জনকেই ভাবার পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। সবচেয়ে বড় কথা নির্বাচকরা আর রোহিতকে ওয়ানডে অধিনায়ক চান না।

About Post Author