কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে প্রত্যাবর্তন করলেন মীরাবাই চানু। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মঞ্চে স্ন্যাচ অ্যান্ড জার্ক বিভাবে সব মিলিয়ে ১৯৩ কেজি ভারোত্তলন করে সোনা জিতলেন মণিপুরী কন্যা। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতে প্রত্যাবর্তনকে রঙিন করে রাখলেন চানু।
চোট কাটিয়ে দুরন্ত প্রত্যাবর্তনও করলেন মীরাবাই চানুর । ৩১ বছর বয়সি চানু গত বছর প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের পর চোট সমস্যায় ভুগছিলেন। কিন্তু সোমবার বিরাট সাফল্য পেলেন চানু ।
যদিও ছ’টির মধ্যে মাত্র তিনটি সফলভাবে লিফট করতে সক্ষম হন চানু। ৮৪ কেজি ওজনের প্রথম স্ন্যাচ তুলতে পারেননি তিনি। ডান হাঁটুতে অস্বস্তির লক্ষণও দেখা যায়। যদিও ধীরে ধীরে ম্যাচে ফেরেন এবং সোনা জেতেন।
কমনওয়েলথ ভারোত্তোলন টুর্নামেন্টটি ২০২৬ সালে গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের জন্য একটি বাছাইপর্ব ইভেন্ট। এখান থেকে প্রতিটি বিভাগের বিজয়ীরা আগামী বছরের কমনওয়েলথ গেমসে স্থান নিশ্চিত করবে। ৩১টি দেশের প্রায় ৩০০ জন অ্যাথলিট এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন।
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ৪৯ কেজির বদলে ৪৮ কেজি বিভাগে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৪৮ কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা এবং দু’টি কমনওয়েলথ গেমস পদক জিতেছেন চানু।
টোকিও অলিম্পিকের মঞ্চে রুপো জিতে সকলকে চমকে দিয়েছিলেন মীরাবাই চানু। গতবারের প্যারিস অলিম্পিকেও ভারতের অন্যতম পদকের দাবীদার ছিলেন তিনি। কিন্তু তিনি যে ক্যাটাগরিতে নামতেন সেই ৪৯ কেজি বিভাগ সরিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে ৪৮ কেজি বিভাগ বেছে নিতে হয়েছিল মীরাবাই চানুকে।
কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মালয়েশিয়ার আইরিন হেনরি রুপোর পদক জিতেছেন। তিনি ১৬১ কেজি (৭৩+৮৮ কেজি) ভার তোলেন। ওয়েলসের নিকোল রবার্টস ব্রোঞ্জ জেতেন।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে