সময় কলকাতা ডেস্ক:- ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। এবার উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, মধ্যমগ্রামের যশোর রোড সংলগ্ন একটি বৈদ্যুতিক স্কুটার শোরুমে হঠাৎই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। দ্রুত ছুটে আসে দমকলের একটি ইঞ্জিনও।
জানা গেছে, প্রায় আধঘণ্টা টানা প্রচেষ্টার পর দমকলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান, মূলত শট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। আপাতত কোনো হতাহতের খবর নেই। তবে শোরুমের একাধিক বৈদ্যুতিক স্কুটারসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে।
সূত্রের খবর, অগ্নিকাণ্ডের জেরে থমকে গিয়েছিল ওই এলাকার যান চলাচল। ফলে যানজটের সৃষ্টি হয়। পরে অবস্থা নিয়ন্ত্রণে আসে বলে খবর। স্বাভাবিকভাবেই, এই ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে দেখা যায় ব্যাপক উত্তেজনা।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি