Home » কাফা নেশনস কাপে ইরানের কাছে ৩-০ গোলে হার ভারতের

কাফা নেশনস কাপে ইরানের কাছে ৩-০ গোলে হার ভারতের

লড়াই করেও ইরানের কাছে হার ভারতের।
কাফা নেশনস কাপে ইরানের কাছে ৩-০ গোলে হার ভারতের।

ইরানের আক্রমনের বিরুদ্ধে ভারতের অস্ত্র ছিল রক্ষণ। ভারত চাইছিল মাঝমাঠ এবং রক্ষণে লোক বাড়িয়ে ইরানকে আটকে রাখতে।খালিদ জামিল দলকে সাজিয়েছিলেন ৪-৩-৩ ছকে। দরকার সেটাই বদলে ৪-৫-১ হয়ে যাচ্ছিল। কিন্ত খালিদের রণকৌশল কাজে এল না।

ম্য়াচের প্রথমার্ধে  ফল ছিল ০-০। তবে একথা স্বীকার করতেই হবে যে ইরানের আক্রমণ টিম ইন্ডিয়ার ডিফেন্সকে বেশ কয়েকবার চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। কিন্তু, প্রত্যেকবারই গুরপ্রীত সিং সান্ধু প্রতিবারই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। দ্বিতীয়ার্ধে রক্ষণকে জমাট করেই খেলতে থাকে করতে থাকে ভারত।কিন্তু কাজ হল না।

৫৯ মিনিটে আমির হোসেন এগিয়ে দেন ইরানকে।বক্সের একেবারে বাঁ-দিক থেকে আক্রমণটা তৈরি করেছিলেন জ়াদেগান। তিনিই আমিরহোসেনকে বলটা বাড়িয়েছিলেন। ক্রসটা মিস করেন রাহুল ভেকে। এরপর ইরানের এই ফুটবলার আর কোনও ভুল করেননি। ৭৩ মিনিটে দলের দুই তারকা ফুটবলার আলিরেজা জাহানবখশ এবং মেহদি তারেমিকে নামিয়ে দেন ইরানের কোচ। তাদের আক্রমণও বাড়তে থাকে।

দ্বিতীয় গোলটা হল ম্যাচের শেষের দিকে। ৮৯ মিনিটে আলি আলিপোরঘারা ব্যবধান বাড়িয়ে দেন। আর ম্যাচের একেবারে শেষ মূহূর্তে গোল করেন মেহেদি তারেমি।তারেমি বল বাড়িয়েছিলেন জাহানবখশকে। তাঁর শট বাঁচিয়ে দেন গুরপ্রীত। ফিরতি বলে ইরানের আর এক ফুটবলারের শট পোস্টে লাগে। সেখান থেকে নিখুঁত শটে গোল করেন আলি আলপোরঘারা।আর ম্যাচের একেবারে শেষ মূহূর্তে গোল করেন মেহেদি তারেমি। শেষ পর্যন্ত ৩-০ গোলে জেতে ইরান।

আগের ম্যাচে বিরুদ্ধে জয় এসেছিল, প্রায় দুই বছর পরে জয় এসেছিল অ্যাওয়ে ম্যাচে। তাই প্রত্যাশার পারদ চড়ছিল আনোয়ার-গুরপ্রীতদের নিয়ে।,কিন্তু ইরানের বিরুদ্ধে হেরেই মাঠ ছাড়তে হল ভারতীয় দলকে।

 

About Post Author