পুরন্দর চক্রবর্তী ও দীপ সেন :বুধবার রাত কাটতে না কাটতেই দত্তপুকুরে রহস্যের ঘনঘটা। বৃহস্পতিবার ভোর রাত থেকেই দত্তপুকুর হাইস্কুল মাঠ সংলগ্ন এলাকায় উত্তেজনা একটি গাড়ি ঘিরে। পুলিশের কাছে খবর যায়, গাড়িতে সন্দেহজনক কিছু রয়েছে। জানা গিয়েছে,দুপুরের পর থেকে সাদা রঙের গাড়িটি রাস্তার ধারেই দাঁড়িয়েছিল। এলাকার মানুষরা আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেয়। অতঃপর বারাসাত জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনী ও বোম স্কোয়াড হাজির হয়। কি ছিল গাড়িতে যে দফায় দফায় এসটিএফ, এনআইএ এবং এনএসজি তল্লাশি চালালো? কেন একটি বিশেষ গাড়ি ঘিরেই এই তৎপরতা? জানা গিয়েছে বিস্ফোরক বোঝাই ছিল গাড়িতে। স্প্লিন্টার তো ছিলই, তরুণ রাসায়নিক ও পাওয়া গিয়েছে যাকে প্রাথমিকভাবে বিস্ফোরক হিসেবেই চিহ্নিত করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী,ছয়টি প্যাকেট হলুদ রঙের রাসায়নিক ও একটি সাদা রঙের রাসায়নিকের প্যাকেট উদ্ধার করা হয়। আটক করা হয় গাড়ি চালককে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরে গাড়ির মালিক রাকিবুল ইসলামকেও গ্রেফতার করা হয় বিস্ফোরক পাচারের অভিযোগে এবং এখানেই জমাট বাঁধছে রহস্য। কাছের এক মোটরসাইকেল শোরুমেও হানা দেয় কেন্দ্রীয় বাহিনী। তবে সেখানে কিছু না পাওয়া গেলেও পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরক হিসেবে যা মিলেছে তার মধ্যে গান পাউডার ও অ্যামোনিয়াম নাইট্রেট থাকার সম্ভাবনা রয়েছে। ল্যাবে পাঠানো হয়েছে – পরীক্ষার পরেই জানা যাবে বিস্ফোরকের সম্পর্কে বিস্তারিত তথ্য। পাশাপাশি,বাংলাদেশের সঙ্গে এই ঘটনায় ধৃতদের কতটা যোগাযোগ রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
গাড়ি রহস্য, যত কাণ্ড দত্তপুকুরে
Oplus_131072


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
রাজীব আউট দীপঙ্কর ইন -বারাসাত সহ ৭ জেলায় নতুন বিজেপি সভাপতি
বিজেপি নেত্রীকে পদাঘাত বা সাংবাদিককে জেলে পাঠানো আরশাদ উজ জামানকে তোলা হল আদালতে, কে এই আরশাদ?