সময় কলকাতা ডেস্ক : বৃহস্পতিবার পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড দলের মধ্যে একদিনের ম্যাচ এক রূপকথার ম্যাচ হয়ে থাকল। গোটা ম্যাচে হল ৮৫৯ রান আর এই টান টান উত্তেজনার মধ্যে ম্যাচের শেষটাও ছিল রোমাঞ্চকর। শ্রীলঙ্কার জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৭ রান। জোশ টং দ্বিতীয় ও তৃতীয় বলে উইকেট তুলে নিয়ে চাপে ফেললে কি হবে, ওভারের পঞ্চম বলে ওভার বাউন্ডারি মেরে অবিশ্বাস্য জয় আনলেন লিয়ানাগে। রত্নায়েকে ১৩০ এবং দাসুন সনকার দুরন্ত ৯৭ রানের সৌজন্যে ইংল্যান্ড দলের ৪ উইকেটে ৪২৯ রান তাড়া করে নজির গড়ে জয় আনল শ্রীলঙ্কা। ৪৯. ৫ ওভারে ৮ উইকেটে ৪৩০ রান করে দুই উইকেটে জয় পেল শ্রীলঙ্কা।ম্যাচের ট্র্যাজিক নায়ক হ্যারি ব্রুক। ১১৬ বলে ২০২ রান করেও ইংল্যান্ডকে জেতাতে পারলেননা তিনি।।
৪২৯ রান তাড়া করে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা
Oplus_131072


More Stories
রুদ্ধশ্বাস ম্যাচে ভারত হারালো নিউজিল্যান্ডকে
এশিয়ান প্যারা গেমসে ভারতের ১৪ টি সোনা
আবার হার বাংলাদেশের, ফাইনালে আফগানিস্তান -জিম্বাবুয়ে