Home » এশিয়ান প্যারা গেমসে ভারতের ১৪ টি সোনা

এশিয়ান প্যারা গেমসে ভারতের ১৪ টি সোনা

সময় কলকাতা, ২২ অক্টোবর : জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমস শেষ হতে না হতেই সেখানে আয়োজিত হচ্ছে পঞ্চম এশিয়ান প্যারা গেমস। এশিয়ার ৪৫টি জাতীয় প্যারা অলিম্পিক কমিটির প্রায় ৩,০০০ জন বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন।  ভারত থেকে ১৬৮ জন ক্রীড়াবিদ বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে। ভারতীয় ক্রীড়া মন্ত্রক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৬৮ জন অ্যাথলিট (১১২ জন পুরুষ এবং ৫৬ জন নারী) ১১টি ক্রীড়া বিভাগে অংশ নিচ্ছেন। ভারতীয় দলে প্রমোদ ভগত, সিমরান শর্মা, সুমিত আন্তিল, অবনী লেখারা ও শীতল দেবীর মতো শীর্ষস্থানীয় তারকারা রয়েছেন।এমাসের ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত চলবে প্রতিযোগিতা। বুধবার পর্যন্ত ভারত এই প্রতিযোগিতায় ১৪ টি সোনা সহ ৬২ টি পদক জিতে পঞ্চম স্থানে রয়েছে। শীর্ষস্থানে রয়েছে চিন, জাপান রয়েছে দ্বিতীয় স্থানে।।

About Post Author