বিগত কয়েক বছর মরশুম ধরেই কলকাতা লিগকে গুরুত্ব দিচ্ছে না মোহনবাগান। মূলত রির্জাভ দলের ফুটবলারদের কলকাতা লিগে খেলাচ্ছে সবুজ মেরুন। এমনকি নির্ধারিত সুচিও মানছে না মোহনবাগান, কলকাতার লিগ যে তাদের কাছে একেবারেই গুরুত্বহীন তা বুঝিয়ে দিয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট. মূলত নতুন ফুটবলারদের সুযোগ দিতেই লিগের দল নামায় মোহনবাগান।
এবারও কলকাতা লিগে সুপার সিক্সে উঠার আশা বিলীন হয়ে গেল মোহনবাগানের। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে কলকাতা লিগের গ্রুপ এ-তে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। দ্বিতীয় স্থানে শেষ করল সুরুচি সংঘ। ১১টি ম্যাচ খেলে তাঁরা পেয়েছে ২২ পয়েন্ট। কাস্টমসেরও ১১ ম্যাচে ২২ পয়েন্ট। তবে গোলপার্থক্যে তারা রয়েছে তৃতীয় স্থানে। পয়েন্ট টেবিলে মোহনবাগানের উপরে রয়েছে পুলিশ এসিও। ১১ ম্যাচে ২১ পয়েন্ট রয়েছে তাঁদের।
এই মুহূর্তে মোহনবাগানের ১০ ম্যাচে ১৭। তারা পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পুলিশ এসি। এই পরিস্থিতিতে পয়েন্ট তালিকায় এগোনোর সুযোগ নেই মোহনবাগানের। কারণ স্থগিত হয়ে যাওয়া মোহনবাগান-মেসারার্স ম্যাচ হলে এবং মোহনবাগান সেই ম্যাচ জিতলে তাদের ১১ ম্যাচে সর্বোচ্চ ২০ পয়েন্ট হতে পারে। ফলে প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ ‘এ’র প্রথম তিন দলের মধ্যে আসার কোনও সুযোগ থাকছে না।
আইএফএ তা মানতে চায়নি। সূচি মেনে নৈহাটিতে ম্যাচের আয়োজন করা হয়েছিল। মেসারার্স টিম লিস্ট জমা দিয়ে মাঠেও নেমে পড়ে। কিন্তু মোহনবাগান টিম লিস্ট জমা দেয়নি। সেই ম্যাচের ফল কী হবে তা নিয়ে আইএফএ এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।
এদিকে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করেছেন মোহন বাগানে নতুন বিদেশি রবসন। ইস্টবেঙ্গল যখন দিমিত্রিয়সকে ছেড়ে দিয়েছে তখন মোহনবাগানে এসেছেন ব্রাজিলের তারকা রবসন। এই পরিস্থিতিতে প্রতিপক্ষ দলকে কটাক্ষ করতে ছাড়লেন না মোহনবাগানের সভাপতি দেবাশেষ দত্ত।
তিনি বলেছেন, মোহনবাগান যখন নতুন ফুটবলারদের নিয়ে আসে তখন অন্য দল ফুটবলারদের ছেড়ে দেয়। পাশাপাশি আইএসএল নিয়ে সুপ্রিম কোর্ট নতুন টেন্ডার ডাকার নির্দেশ দিলেও কতজন বা কটি বড় সংস্থা এই বিষয়ে আগ্রহ দেখাবে সে বিষয়ে সন্ধিহান মোহনবাগান সভাপতি। তিনি্ বলেন, রিলায়েন্স ছেড়ে দিলে সেই জায়গায় ভালো কোন সংস্থা আসবে কিনা সেটা নিয়েও আমার আশঙ্কা আছে।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?