সুপ্রিম কোর্টের বিচারপতি পি এস নরসিমা ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে আদালত বান্ধব গোপাল শঙ্করনারায়ণন প্রস্তাব দেন, এআইএফএফের মার্কেটিং রাইটস নিয়ে গ্লোবাল টেন্ডার ডাকা হোক। এর জন্য বিচারপতি নাগেশ্বর রাও-য়ের নেতৃত্ব কমিটি গড়া হোক।তবে সুপ্রিম নির্দেশে ক্রমশ জট কাটছে। ফলে আশার আলো দেখা যাচ্ছে।ফেডারেশনের সংবিধান এবং নির্বাচন নিয়ে এদিন কোনও সিদ্ধান্ত নেয়নি শীর্ষ আদালত।
মূলত মাস্টার রাইটস এগ্রিমেন্ট (এমআরএ) ঘিরেই এআইএফএফ এবং এফএসডিএলের মধ্যে দীর্ঘদিন ধরে অচলাবস্থা তৈরি হয়েছে। এমআরএ ইন্ডিয়ান সুপার লিগের প্রশাসনিক কার্যকলাপের মূল কাঠামো। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ডিসেম্বরে। এ নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম রায়ে আইএসএল নিয়ে আশা বৃদ্ধি পাচ্ছে।
মার্কেটিং রাইটস নিয়ে গ্লোবাল টেন্ডার ডাকা হবে, কিন্ত স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে না ফেডারেশন, নজরদারিতে থাকবেন বিচারপতি নাগেশ্বর রাও-য়ের নেতৃত্বাধীন একটি কমিটি। তবে এই কমিটি চাইলে এই বিষয়ে পেশাদার লোক নিয়োগ করতে পারবে। টেন্ডার নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে হলে সেটা কমিশনের অনুমতি নিতে হবে।
আদালতের নির্দেশিকাতে বলা হয়েছে, ফুটবলের প্রতিযোগিতামূলক ক্যালেন্ডার চালু রাখার স্বার্থে এআইএফএফই মার্কেটিং রাইটস নিয়ে গ্লোবাল টেন্ডার ডাকবে। তবে গোটা প্রক্রিয়ার নজরদারিতে থাকবে নাগেশ্বর রাও-য়ের নেতৃত্বাধীন কমিটি।
ভারতের ফুটবল মরশুম অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে এআইএফএফ ও আইএসএলের পরিচালনার দায়িত্বে থাকা এফএসডিএলের মধ্যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে সমস্যা শুরু হয়েছে। এই অচলাবস্তায় রীতিমতো বিরক্ত এএফসি ও ফিফা। প্রচ্ছন্ন ভাবে হুমকির সুরে এএফসি ও ফিফা ভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছে, দ্রুত এই অচলাবস্থার অবসান না ঘটালে নির্বাসনের মুখে পড়তে হবে ভারতকে।৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে ফিফা।
এদিকে মঙ্গলবার এ.এফ.সি. ওমেন চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬, প্রিলিমিনারি স্টেজ, গ্রুপ ‘ই’ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি দলকে ক্লাব তাঁবুতে সংবর্ধিত করলো ইস্টবেঙ্গল ক্লাব তাদের নৈশভোজও করানো হল।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে