পাক অধিনায়কের সঙ্গে দূরত্ব বজায় রাখলেন, বিতর্ক এড়াতে পারলেন না সূর্য কুমার যাদব। এশিয়া কাপের প্রথম ম্যাচের নামার আগে বিতর্কে জড়ালেন সূর্যকুমার যাদব । পাক মন্ত্রী তথা এসিসি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে হাত মিলিয়ে বিতর্কে জড়িয়েছেন সূর্য। এই পরিস্থিতিতে নাকভির সঙ্গে সূর্য়ের করমর্দন নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে।
বুধবার এশিয়া কাপে অভিযান শুরু করছে ভারত। অপারেশন সিঁদুর অধ্যায়ের পর দুই দেশ এখনও ক্রিকেট মাঠে মুখোমুখি হয়নি।
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাক দলনেতা আঘা সলমনও মেনে নিয়েছেন খেলার মাঠে আগ্রাসন থাকবেই।খুব তাৎপর্যপূর্ণভাবে, এদিন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার মাঝে বসতে দেখা গেল আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানকে।
সাংবাদিক সম্মেলনে পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ উঠতেই সূর্য বলেন, “মাঠে নামলে আগ্রাসন তো থাকবেই। আগ্রাসন ছাড়া খেলাধুলো হয় না। কোনও ক্রিকেটারকে আলাদা করে কিছু বলার দরকার পড়ে না, কারণ প্রত্যেকে আলাদা মানুষ। প্রত্যেকেই জানে কীভাবে নিজের সেরাটা বের করে আনতে হয়।”
প্রায় একই সুরে শোনা গেল পাক অধিনায়কের গলায়। তিনি বলেন, “মাঠে কেউ আগ্রাসী হতে চাইলে হতেই পারে। বিশেষত ফাস্ট বোলারদের আগ্রাসন খুবই প্রয়োজন। আমার তরফ থেকে আমি কাউকে আগ্রাসী হতে নিষেধ করব না।”


More Stories
কড়া নিরাপত্তার ঘেরাটোপে বারাসাতে ডার্বি
নিজের ওজনের চেয়ে তিনগুন ওজন তুলে রেকর্ড জলপাইগুড়ির কেয়ার
এশিয়া কাপে ভারতের মেয়েরা কি জয়যাত্রা অব্যাহত রাখবে?