Home » ডুয়ার্সে সফল আয়ুষ্মান ভারত প্রকল্প

ডুয়ার্সে সফল আয়ুষ্মান ভারত প্রকল্প

সানি রায়,সময় কলকাতা, ৪ সেপ্টেম্বর :আয়ুষ্মান ভারত প্রকল্প ডানা মেলেছে, সাফল্য আসছে ভারত সরকারের চিকিৎসা প্রকল্পে। আয়ুষ্মান ভারত প্রকল্পে ডুয়ার্সে প্রথম হিপ সার্জারি, দ্রুত সুস্থ হয়ে হাঁটার আশায় রোগী।

আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ডুয়ার্সে প্রথম বারের মতো হিপের জটিল অর্থোপেডিক সার্জারি করা হয়েছে। সফলভাবে অস্ত্রো পচারের মাধ্যমে রোগীর ক্ষতিগ্রস্ত হিপের বল পরিবর্তন করে দেওয়া হয়েছে। অর্থোপেডিক সার্জেন ডঃ কমলেশ বিশ্বাস জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ডুয়ার্সের মধ্যে আয়ুষ্মান প্রকল্পের আওতায় এটিই প্রথম অর্থোপেডিক সার্জারি। রোগীর হিপের বল পরিবর্তন করা হয়েছে। আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই তিনি ধীরে ধীরে হাঁটতে পারবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে এই ধরনের চিকিৎসার সুযোগ পাওয়ায় রোগী ও তাঁর পরিবারের পাশাপাশি চিকিৎসকরাও সন্তোষ প্রকাশ করেছেন। ডঃ বিশ্বাসের কথায়, প্রকল্পটি চালু হওয়ায় সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হচ্ছেন এবং সকলেই খুশি।জলপাইগুড়িতে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে বিনামূল্যে অপারেশন করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধ। ফ্রি-তে এই চিকিৎসা পরিষেবা পেয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন ডবল ইঞ্জিন সরকারের স্বাস্থ্য প্রকল্পের।জেলায় অর্থপেডিক বিভাগে প্রথম দিনেই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিল কর্পোরেট নার্সিংহোম। দেড় লাখ টাকার অপারেশন বিনামূল্যে করাতে পেয়ে আপ্লুত সত্তরের বৃদ্ধ।জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ডাউকি মারি গ্রামের বাসিন্দা রমানন্দ সরকার(৭০)। হাটে হাটে কলা বিক্রি করে সংসার চালান তিনি। দুদিন আগে তিনি শৌচালয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান। এরপর এক্স-রে করলে দেখা যায়, তাঁর কোমড়ের হিপ জয়েন্টের বল ভেঙে গেছে। ব্যাথায় প্রাণ ওষ্ঠাগত হচ্ছিল বৃদ্ধের।সরকারি হাসপাতালে অপারেশন করতে গেলে দীর্ঘ লাইন দিতে হবে জেনে, এরপর তারা খোঁজ নিতে শুরু করেন উত্তরবঙ্গের বিভিন্ন নার্সিংহোমে। কিন্তু নার্সিংহোমগুলি থেকে জানিয়ে দেওয়া হয় লাখ দেড়েক টাকা লাগবে অপারেশনের জন্য। বিপুল অঙ্কের টাকা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে ওই বৃদ্ধের।

কী করবেন এই ভাবতে ভাবতে হঠাৎ তাদের মাথায় আসে তাদের পরিবারের হাতে আসা আয়ুষ্মান ভারত কার্ডের কথা। এরপর তাঁরা ছুটে আসেন জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা নার্সিংহোমে।সঙ্গে সঙ্গে রোগীকে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে ভর্তি করানো হয়। প্রয়োজনীয় পরীক্ষার পর রাতেই ওই বৃদ্ধের সফল অপারেশন করেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জেন ডঃ কমলেশ বিশ্বাস।।

আয়ুষ্মান ভারত প্রকল্পে ডুয়ার্সে সফল #আয়ুষ্মানভারতপ্রকল্প

About Post Author