২০২৬ সালের টি২০ বিশ্বকাপেরক জন্য এখন পর্যন্ত, ১৫ টি দল এই মেগা ইভেন্টের জন্য তাদের আসন পাকা করে নিয়েছে। যার মধ্যে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস এবং ইতালি।
মোট ২০ টি দলকে পাঁচটি করে চারটি গ্রুপে ভাগ করা হবে। সুপার এইট রাউন্ডে যোগ্যতা অর্জনের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করবে। এরপর আটটি দলকে চারটি করে ভাগ করে দুটি গ্রুপে ভাগ করা হবে এবং শীর্ষ দুটি দল সেমিফাইনালে যাবে।
এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে টুর্নামেন্ট শুরু হতে পারে ৭ ফেব্রুয়ারি। ফাইনাল হতে পারে ৮ মার্চ। ওই উইনডোর কথা সদস্য দেশগুলিকে জানিয়েও দেওয়া হয়েছে। ওই সময় বিশ্বকাপ হওয়ার অর্থ দলগুলি প্রস্তুতির জন্য সময় পাচ্ছে মোট মাস পাঁচেক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে ৮ মার্চ। এই ম্যাচ হবে অহমদাবাদ অথবা কলম্বোয়। পাকিস্তান ফাইনালে উঠলে সেই ম্যাচ হবে কলম্বোয়। না হলে অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে ট্রফির লড়াই।
ভারতের পাঁচটি এবং শ্রীলঙ্কার দুটি ভেন্যুতে ম্যাচগুলি হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভারতে যে পাঁচটি ভেন্যুতে খেলা হবে সেগুলির মধ্যে ইডেন গার্ডেন্স, ওয়াংখেড়ে থাকছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম-সহ আরও দুটি ভেন্যুতে খেলা হতে পারে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ২০টি দেশ খেলেছিল। পাঁচটি করে দেশ নিয়ে চারটি গ্রুপে ভাগ করা হয়েছিল। প্রতিটি গ্রুপের সেরা দু’টি দল সুপার এইট পর্বের যোগ্যতা অর্জন করেছিল। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ একই ফরম্যাটে হতে পারে।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে