কলকাতা লিগে সুপার সিক্সের ম্যাচে ইস্টবেঙ্গল ৩-১ গোলে হারাল ডায়মন্ড হারবার এফসিকে। ফলে চ্যাম্পিয়ন হওয়ার ফতে আরও এক কদম এগিয়ে গেল ইস্টবেঙ্গল।
সুপার সিক্সের প্রথম ম্যাচে কার্ড সমস্যার কারণে খেলতে পারেননি সায়ন বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ মজুমদার। এই দুই ফুটবলারই রেখেই এদিন প্রথম একাদশ সাজিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। এদিন শুরু থেকেই তুল্যমূল্য লড়াইয়ে জমে উঠেছিল খেলা। ইস্টবেঙ্গলকে ২৩ মিনিটে এগিয়ে দেন ডেভিড। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে সাজঘরে ফেরে লাল হলুদ।
৭২ মিনিটে পবনের গোলে সমতায় ফেরে ডায়মন্ড হারবার।৭৫ মিনিটে ফের লাল-হলুদকে লিড এনে দেন জেসন টিকে। এরপর ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলটি করে ডায়মন্ড হারবারের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন জেসন টিকে।
কলকাতা লিগে চলতি মরশুমে পঞ্চম গোলটি করে ফেললেন জেসিন ৷ এদিন ম্য়াচের প্রথম মিনিটে চোট পেয়ে ছিটকে যান ডায়মন্ড হারবারের রাহুল কুদ্দুস ৷ শেষবেলায় ডায়মন্ড হারবার এফসি’র সহকারি কোচকে লাল কার্ড দেখান রেফারি ৷ ২২ সেপ্টেম্বর ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে বিনো জর্জের ছেলেরা


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?