Home » বিনা লড়াইতেই সিএবির শীর্ষ পদে বসছেন সৌরভ, রবিবার নিশ্চিত হল জয়

বিনা লড়াইতেই সিএবির শীর্ষ পদে বসছেন সৌরভ, রবিবার নিশ্চিত হল জয়

৬ বছর পর বঙ্গ ক্রিকেটের মসনদে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৩ বছর পর ফিরলেন ক্রিকেটের প্রশাসনিক পদে। সিএবি সভাপতি হিসেবে মনোনয়ন জমা দিলেন সৌরভ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গ ক্রিকেটে দ্বিতীয় ইনিংস সূচনা করছেন মহারাজ। এদিন সৌরভসহ তার প্যানেলের সদস্যরা সিএবিতে মনোনয়ন জমা দেন। ভোট ছাড়াই সিএবিতে ক্ষমতায় এল সৌরভের কমিটি।

সিএবির নতুন কমিটিতে সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব পদে আসছেন বাবলু কোলে।কোষাধ্যক্ষ হচ্ছেন সঞ্জয় দাস, যুগ্মসচিব হচ্ছেন মদনমোহন ঘোষ।সহ সভাপতি পদে আসছেন নিশীথরঞ্জন(অনু) দত্ত।বিরোধীদের পক্ষে সৌরভের বিরুদ্ধে কেউ প্রার্থী না হওয়ায় সভাপতি পদে নির্বাচনের প্রয়োজন নেই। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ।

আগামী ২২ সেপ্টেম্বর সিএবি-র বার্ষিক সাধারণ সভা। সে দিনই নির্বাচন সিএবিতে। রবিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সৌরভ এবং তাঁর প্যানেল এ দিনই মনোনয়ন জমা দিয়েছেন। বিরোধীদের পক্ষে সৌরভের বিরুদ্ধে কেউ প্রার্থী না হওয়ায় সভাপতি পদে নির্বাচনের প্রয়োজন নেই। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ।

ইডেনে সৌরভ বলেন, “আমি নির্বাচনের জন্য তৈরি ছিলাম। গত দেড় বছর ধরে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া বিভিন্ন জায়গায় গাড়িতে চার-সাড়ে চার ঘণ্টা যাতায়াত করে সবার সঙ্গে সম্পর্ক ভাল রেখেছি। কিন্তু নির্বাচন হচ্ছে না, কী আর করা যাবে।”

সভাপতি পদে ফিরেই মহারাজ বলে দিলেন, সিএবিতে কোনও বিরোধী নেই, তবে নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। দেড় বছর ধরে নির্বাচনের জন্য লড়েছি। বিভিন্ন জেলায় ছুটে গেছি।’

 

About Post Author