সংযুক্ত আরব আমিরশাহিকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠল পাকিস্তান। আগামী রবিবার ফের ভারত পাকিস্তান ম্যাচ।আগেই সুপার ফোরে স্থান করে নিয়েছে ভারত। ফলে দুই দেশ আরও এরকবার মুখোমুখি হচ্ছে।
গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচে ভারত পাকিস্তানকে হেলায় হারিয়েছিল। তবে ম্যাচ জুড়ে ছিল শুধুই বিতর্ক। আগামী ম্যাচেও ভারত যে প্রতিপক্ষ দলকে কোনও রকম সৌজন্য দেখাবে না তা স্পষ্ট। ফলে তিক্ততার আবহেই ফের একবার ২২ গজে খেলতে নামবে ভারত।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৪৬ রান করেছিল। হাফসেঞ্চুরি করেছিলেন ফখর জামান। জবাবে গোটা সংযুক্ত আরব আমিরশাহি দল ১০৫ রানে অলআউট হয়ে যায়।
আসন্ন রবিবার ফের একবার একই মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে মাঠে নামবেন সলমনরা। সেই ম্য়াচের আগেই পাক অধিনায়ককে বলে রাখলেন তাঁরা যে কোনও ম্যাচ, যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার জন্য তৈরি। তিনি বলেন, ‘আমরা যে কোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। বিগত চার মাস ধরে আমরা যে ক্রিকেটটা খেলছি, সেটা যদি খেলতে পারি, তাহলে আমরা যার বিরুদ্ধেই মাঠে নামি না কেন, (তাঁদের হারাতে) আমরা তৈরি।
২০২৫ এশিয়া কাপে দুটো গ্রুপ থেকে দুটো করে দল সুপার ৪-য়ে উঠতে পারবে। গ্রুপ এ থেকে ভারত এবং পাকিস্তান আগামী রাউন্ডের যোগ্যতা অর্জন করে ফেলেছে।সুপার ফোর রাউন্ডে মোট ৬ ম্য়াচ খেলা হবে। প্রত্যেকটা দলই একে-অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তান আগামী ২১ সেপ্টেম্বর আরও একবার একে-অপরের বিরুদ্ধে খেলতে নামবে।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক