বেশ কয়েকদিন ধরেই একের পর এক অভিযোগ তুলে এবং নিজেদের দাবি আদায় চেষ্টা করছিল পাকিস্তান এবার তারা পাল্টা বিপাকে পড়ল। এবার পাকিস্তান দল আইসিসির শাস্তির মুখে পড়তে পারে।
পিটিআইয়ের তথ্য অনুসারে, “আইসিসি-র সিইও সংযোগ গুপ্ত বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপের নিয়ম ভেঙেছে। টসের সময় যে বিতর্ক হয়েছিল তা মেটাতেই ওই বৈঠক করা হয়েছিল। কিন্তু বৈঠকের সময় পাকিস্তান তাদের মিডিয়া ম্যানেজারকে সেখানে নিয়ে যায়।
জানা গিয়েছে, পাকিস্তানের মিডিয়া ম্যানেজারকে সেখানে ঢুকতে না দিলে চাপ সৃষ্টি করে পিসিবি। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় তাদের মিডিয়া ম্যানেজার নইমকে ঢুকিয়ে দিতে হবে না হলে তারা আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ খেলবেন না কিন্তু সেই বৈঠকে ঢুকে ভিডিও করার মত বড় অপরাধ করেছেন পাকিস্তানের মিডিয়া ম্যানেজার। এর জন্য শাস্তি হতে পারে পাকিস্তান দলের।
গত রবিবারের ম্যাচে টসের সময় ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব সলমন আঘার সঙ্গে করমর্দন করেননি। এমনকি ম্যাচ জয়ের পর প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছেড়েছিলেন সূর্যকুমার শিবম দুবে। এই পরিস্থিতি বিগত কয়েক দিনে বিতর্ক চরমে উঠে।
অপরাধের জন্য কী শাস্তি হবে পাকিস্তানের সেটা অবশ্যই স্পষ্ট নয় আগামী রবিবার ভারত পাকিস্তান ম্যাচের আগেই আইসিসির পক্ষ থেকে এই বিষয়ে কোন শাস্তি পাকিস্তানকে দেওয়া হবে কিনা সেটা এখন দেখার।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে