সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পেলেন কল্যাণরা, কবে হবে ভোট
এআইএফএফ নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায় অবশেষে হল।শুক্রবার সুপ্রিম কোর্ট ভারতীয় ফুটবল ফেডারেশনের সংশোধিত নতুন সংবিধান সংক্রান্ত বিষয়ে রায় দিলেন। এর আগে ২০২১ সালে সুপ্রিম কোর্টের নিয়োগ করা বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের সুপারিশ করা খসড়া সংবিধানেই সামান্য রদবদল ঘটিয়ে এবার সেটাকেই পুর্ণ অনুমোদেনের পথে হাঁটলেন সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতিরা।
নতুন করে এখন নির্বাচন হবে না এআইএফএফ -এ। বর্তমান কমিটি তাদের মেয়াদ শেষ কবে। বর্তমান কমিটি মেয়াদ শেষের পর আগামী বছর নির্ধারিত সময়ে নির্বাচন হবে। সুপ্রিম কোর্টের এই রায়ে আপাতত ফিফার সম্ভাব্য নির্বাসন এড়াল ভারতীয় ফুটবল।
সুপ্রিম কোর্টের রায়ের ফলে এআইএফএফ সব কমিটি সিদ্ধান্ত নিতে পারবে। ফেডারেশন অন্য কোনও সংস্থার সঙ্গে প্রয়োজনীয় চুক্তিও করতে পারবে। ফলে আইএসএল নিয়েও দীর্ঘমেয়াদী চুক্তি বা পরিকল্পনা করতে পারবে বর্তমান কমিটি। তবে কোনও কোম্পানি হয়ত দীর্ঘমেয়াদি ভিত্তিতে ফেডারেশনের সঙ্গে বর্তমানে চুক্তি করতে চাইবে না। কারণ আগামী বছরই ফেডারেশনের নির্বাচন।
ফেডারেশনের সংবিধান নিয়ে ২০১৭ সাল থেকে মামলা চলছে। এর আগে অন্তর্বর্তী রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যতদিন না মামলার চূড়ান্ত রায়দান হচ্ছে ততদিন ফেডারেশনের বর্তমান কমিটি কোনও সিদ্ধান্ত নেবে না।সুপ্রিম কোর্ট যদি অন্যরকম রায় দিত, তাহলেই বরং সমস্যা তৈরি হতে পারত। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে। যেটা ফিফা আইনবিরুদ্ধে। এর আগে ও এবার সংশোধিত সংবিধান নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন হুমকির সুরে ফিফা জানিয়েছিল, তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বন্ধ না হলে, ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসনের মুখে পড়তে হবে। তাই কল্যানকে নিয়ে যে যতই ক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করে থাকুন না কেন, দুর্নীতির অভিযোগ আনুক, বাইচুং ভুটিয়া গলা ফাটান কল্যানের যোগ্যতার প্রশ্ন তুলে, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কল্যানই সভাপতি পদে কাজ চালাবেন।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে