Home » বাংলাদেশ অধিনায়কের চোট, ভারতের লক্ষ্য ফাইনাল নিশ্চিত করা

বাংলাদেশ অধিনায়কের চোট, ভারতের লক্ষ্য ফাইনাল নিশ্চিত করা

বুধবার সুপার ফোর পর্বে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচ জিতে ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখতে চাইছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার অনুশীলনে চোট পেলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তাঁর বাঁ দিকের পাঁজরে চোট লেগেছে। বুধবার তাঁর খেলা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।বাংলাদেশের এশিয়া কাপের দলে কোনও সহ-অধিনায়ক নেই। লিটন খেলতে না পারলে কে নেতৃত্ব দেবেন? এ ব্যাপারে কিছু জানানো হয়নি বাংলাদেশ শিবির থেকে।

সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে অর্শদীপ সিংয়ের ভিডিও। তাতে তিনিও রউফের মতো হাতের ইশারায় বিমান ওড়ানোর ভঙ্গি করেছেন। তার পর হাত ঘুরিয়ে কোমরের দিকে ইঙ্গিত করেছেন। অর্শদীপ হয়তো বোঝাতে চেয়েছেন, ভারতের যুদ্ধবিমান পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছিল।

ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে আরও বলেছেন, ‘‘সকলেই বুঝতে পারছেন, ক্রিকেটারেরা কী বোঝাতে চাইছে। তারা কেমন আচরণ করছে। আমরা এখানে শুধু ক্রিকেট নিয়ে ভাবতে চাই। দলের সকলকে আমরা এটাই বার বার বলেছি। শুধু খেলা নিয়ে ভাবতে বলেছি। পাকিস্তানের বোলারেরা উত্তেজনা তৈরির চেষ্টা করেছিল। আমরা ওই ফাঁদে পা দিলে হয়তো খারাপ কিছু হত। ওদের উৎসব করার সুযোগ করে দিতাম। সেটা আমাদের ক্রিকেটারেরা হতে দেয়নি। ওরা নিজেদের খেলার মধ্যে থাকার চেষ্টা করেছে। কাজ শেষ করে মাঠ ছেড়েছে। শেষে আমরাই জিতেছি।’’

About Post Author