শনিবার দ্বিশতরান পেলেন না যশস্বী। অধিনায়ক গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন । অধিনায়কের ‘ভুল’ সিদ্ধান্তে ১৭৫ রানে আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন।
শনিবার দিনের দ্বিতীয় ওভারে বোলার জেডন সিলসের ফুল লেংথের বল মিড অফে ড্রাইভ করেন। দ্রুত এক রান নেওয়ার জন্য শুভমানকে ডাকেন। যশস্বী নিজে দৌড়ে পিচের অর্ধেক চলেও গিয়েছিলেন। কিন্তু ২২ গজের অপর প্রান্তে থাকা শুভমন কিছুটা এগিয়েও সতীর্থকে রান নিয়ে বারন করেন। কারণ ফিল্ডার তেজনারাইন চন্দ্রপল দ্রুত বল ধরে উইকেটরক্ষককে ছুড়ে দেন।
আচমকা রান আউট হয়ে যেন বিশ্বাসই হচ্ছিল না যশস্বীর। কিছুক্ষণ ক্রিজেই দাঁড়িয়ে থাকেন। অধিনায়ক গিলের সঙ্গে বাদানুবাদও চলে। যদিও এই আউট নিয়ে বিতর্ক রয়েছে। নেটদুনিয়ায় অনেকে দাবি করছেন, ইমলাচ যখন উইকেট ভাঙেন, তখন তাঁর হাত থেকে বল বেরিয়ে গিয়েছিল।
দ্বিশতরান করতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দাপুটে ব্যাটিং করেছেন যশস্বী জয়সওয়াল । প্রথম দিনেই তাঁর ব্যাট থেকে এসেছিল ঝকঝকে শতরান। সেঞ্চুরি করে সেলিব্রেশনের সময় লাভ সাইন দেখান যশস্বী। সেটা নিয়েই শুরু হয়েছে চর্চা।
যশস্বীর প্রেমিকাকে নিয়ে চর্চা কম নেই। ব্রিটিশ নাগরিক ম্যাডির সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন বেশ অনেক দিনের। ভারতীয় দলের খেলা থাকলেই গ্যালারিতে মাঝেমধ্যেই দেখা যায় তাঁকে। দিল্লিতে শতরানের পর যশস্বীর লাভ সাইন দেখানো নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা। নেটিজেনদের দাবি প্রেমিকা ম্যাডিকেই ভালবাসার সংকেত দেখিয়েছেন যশস্বী।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক