আগামী ডিসেম্বর মাসে কলকাতায় আসছেন লিও মেসি। কলকাতা সফরে চমক হতে পারে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হওয়া পরোটা রাজু দার সঙ্গে মেসির সাক্ষাত। একইসঙ্গে একটি প্রীতি ডার্বি ম্যাচও।
১৩ ডিসেম্বর, কলকাতার যুবভারতীতে উপস্থিত থাকবেন মেসি। একটি বিশেষ ম্যাচ করার পরিকল্পনা ছিল উদ্যোক্তা শতদ্রু দত্তের। তবে ম্যাচটি হতে পারে মিনি ডার্বি। ১১ জন করে ফুটবলার থাকবেন দুই দলেই। মোহনবাগান মেসি অল স্টার্স বনাম ইস্টবেঙ্গল মেসি অল স্টার্সের এই ম্যাচে দুই দলের ফুটবলাররা অংশ নিতে পারেন।
এখানেই শেষ নয় বার্সেলোনার পর ফের একবার মেসির সঙ্গে দেখা যেতে পারে নেইমার ও সুয়ারেজকেও। মেসি খেলবেন না। কিন্তু মাঠে লাল-হলুদ ও সবুজ-মেরুন জার্সিতে দেখা যেতে পারে নেইমার এবং সুয়ারেজকে। এবার সোশ্যাল মিডিয়ায় তিনি আপও একটা চমক দিয়েছেন, তা হল বার্সার রিইউনিয়ন। মেসির সামনে যুবভারতীয় স্টেডিয়ামে হবে মিনি ডার্বি
কলকাতা সফরের ফাঁকে যদি ‘পকেট পরোটা’ খ্যাত ‘রাজুদা’র সঙ্গে মেসির দেখা হয়ে যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। শতদ্রু পোস্টে লিখেছেন, ‘রাজু পরোটা বিক্রি করে রোজগার করেন, এতে অন্যায়ের কী আছে! ব্যঙ্গ না করে ওঁকে সম্মান করা উচিত। একটা মানুষ বাবা-কাকা না ধরে নিজের চেষ্টায় রোজগার করছেন। কী যে আনন্দ পান এতে, বুঝতে পারি না। অন্যকে ছোট করে মানসিক তৃপ্তি খোঁজা আসলে ব্যধি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরোটা রাজু দাকে নিয়ে একটা পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রাজুদার থেকে পরোটা খাচ্ছেন মেসি। ট্রোলারদের জবাব দিতে দারুণ পরিকল্পনা নিছেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। পরোটা রাজুদাকে নিয়ে মিম হওয়া পোস্টই রিপোস্ট করেছেন শতদ্রু দত্ত। মিম হওয়া ছবিই নাকি এবার বাস্তব করতে চলেছেন তিনি।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?