পুরন্দর চক্রবর্তী ও দীপ সেন, সময় কলকাতা, ৩০ অক্টোবর : ধরুন স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করার কথা বলে এসআইআর (SIR) বা নিবিড় বিশেষ সংশোধনের কাজ করতে বিএলও আপনার বাড়িতে তিনবার গিয়ে আপনাকে পেল না। সেক্ষেত্রে কী হবে? আধার কার্ড কি বিশেষ নিবিড় সংশোধনে আদৌ মান্যতা পাবে? জানা নেই জেলায় সরকারি অধিকারিকদের।তাই সর্বদলীয় বৈঠক কয়েকটি জানা তথ্যের চর্বিতচর্বন, রাজনৈতিক দলের জিজ্ঞাসার উত্তর দিতে পারছেন না আধিকারিকরা। সর্বদলীয় বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা বলছেন, সাধারণ তথ্যের বাইরে বেরিয়ে এসে SIR নিয়ে তাঁদের দরকারি ও জ্ঞাতব্য বিষয় জানতে চাইলে সরকারি আধিকারিকরা বাকরুদ্ধ হয়ে পড়ছেন।মুখ চাওয়াচাওয়ি করছেন। বলছেন, জেনে বলব।
SIR বা বিশেষ নিবিড় সংশোধন বিষয় নিয়ে সর্বদলীয় বৈঠকে সরকারি আধিকারিকদের কাছে যা ‘সিলেবাসে আছে ‘ বা তাঁদের পড়ে আসা তার বাড়তি কিছু জানতে চাইলেই তাঁরা বলছেন, ” জেনে বলব “। উত্তর ২৪ পরগনা জেলা শাসকের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করার পরে তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দেবরাজ চক্রবর্তী বা সিপিএম প্রতিনিধি সত্যসেবী কর বলছেন, মুখ্য নির্বাচন কমিশনের কাছ থেকে জেনে নিয়ে তবেই তাঁদের সব প্রশ্নের উত্তর দিতে পারবেন আধিকারিকরা এমনটাই জানানো হয়েছে।
আরও পড়ুনযোগীরাজ্যে একের পর এক খুন হচ্ছেন সাংবাদিক, এবার খুন প্রয়াগরাজে
SIR নিয়ে মানুষের ধারণা স্বচ্ছ নয়, স্বপক্ষে ও বিপক্ষে বিভিন্ন রকম রাজনৈতিক অবস্থান রয়েছে। রাজনৈতিক দলগুলি বলছে, ভোটার তালিকা প্রস্তুত করতে গেলে ভাবনা যেরকম সহ্য রাখা দরকার তেমন ভোটার তালিকা প্রস্তুতিতে দরকার স্বচ্ছ মানুষদেরও। অথচ, SIR নিয়ে ধারণাই স্বচ্ছ নয় সরকারি অধিকারিকদের। সর্বদলীয় বৈঠক তাই কয়েকটি জানা তথ্যের চর্বিতচর্বন। জানতে চাইলে উত্তর মিলছে জেনে বলব। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা তেমনটাই বলছেন।
SIR নিয়ে অনেক রকম জটিলতা আছে, যা নিয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল নয় সংশ্লিষ্ট সরকারি মহল এবং প্রশাসনের সঙ্গে জড়িয়ে থাকা উচ্চপদস্থ আধিকারিকরা। SIR বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে জেলায় জেলায় যে সর্বদলীয় সম্মেলন বা বৈঠক ডাকা হয় সেখানে প্রাথমিকভাবে আলোচনা হওয়ার পরে একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা তেমনটাই মনে করছেন। জেলায় জেলায় আসন্ন বিশেষ নিবিড় সংশোধনে বা SIR নিয়ে কিভাবে ভোটার তালিকা প্রস্তুত হবে তার আলোচনা চলছে। উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাতে জেলাশাসকের দফতরে সর্বদলীয় বৈঠকে উঠে আসে একাধিক বিষয়। সব চর্চার শেষে, রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের অনেকেই বলছেন, SIR নিয়ে ঠিক ঠিক কী হতে চলেছে তাই তো জানেন না আধিকারিকরা। বিয়ে তো নিয়েই স্বচ্ছ ধারণা নেই আধিকারিকদের।এভাবে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করা আদৌ সম্ভব কী, প্রশ্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের।
প্রশ্ন উঠছে একাধিক। প্রধান প্রশ্ন বিএলও নিয়ে। SIR কেন্দ্র করে বিএলও দের যোগ্যতা এবং সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাজনৈতিক দলের আধিকারিকরা। তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে বললেন যারা বৈধ ভোটার তাঁরা যেন বাদ না যান। তাদের জ্ঞাতব্য অনেক কিছুই রয়েছে যা সংশ্লিষ্ট ক্ষেত্রে তাদের উচ্চ নেতৃত্ব দেখছেন। তাঁদের যা জানার তা মুখ্য নির্বাচন কমিশনের দফতর থেকে জানার প্রক্রিয়াও চলছে। সর্বদলীয় বৈঠকে বাম প্রতিনিধি সিপিএমের সত্যসেবী কর, বলছেন মাইগ্রেন্ট লেবার বা পরিযায়ী শ্রমিক হিসেবে অভিহিত যারা অর্থাৎ ভিন রাজ্যে কাজ করতে যাওয়া মানুষরা যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে।
SIR চালু হওয়ার মুখে। অথচ এনিয়ে জটিলতা ও জ্ঞানের অভাব সর্বগামী। SIR নিয়ে অনেক কিছু অজানা সরকারি আধিকারিকদেরও।নাহয় বলতে হয় জেনে বলব ! গভীরে গিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের জ্ঞান না থাকায় SIR লাগুর মুখে এখনও অনেক বিষয় নিয়ে বিশ বাঁও জলে অনেকেই।


More Stories
দেগঙ্গায় জিতবেন কে? বিদেশ নাকি মিন্টু সাহাজি?
কেন মাঝরাতে প্রকাশিত এসআইআর-এর সাপ্লিমেন্টারি তালিকা, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মমতা
Opinion Poll (সমীক্ষা): বঙ্গে কি চতুর্থবার মমতা, অসমে কি আবার হেমন্ত বিশ্বশর্মা! বঙ্গ ও অন্য রাজ্যের ভোটের ফলের ভবিষ্যৎবাণী কী?