Home » কেন মাঝরাতে প্রকাশিত এসআইআর-এর সাপ্লিমেন্টারি তালিকা, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মমতা

কেন মাঝরাতে প্রকাশিত এসআইআর-এর সাপ্লিমেন্টারি তালিকা, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মমতা

সময় কলকাতা ডেস্ক, ২৪ মার্চ : এসআইআর নিয়ে ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারবার স্বরূপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নির্বাচন কমিশন এস আই আর এর সাপ্লিমেন্টারি লিস্ট বা সম্পূরক তালিকা প্রকাশ করতে বিস্তর দেরির পরেও  সবকিছু খোলসা হয়নি। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘under adjudication’ বা বিশেষ পর্যালোচনার আওতায় রাখা হয়েছিল তারমধ্যে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ২৯ লক্ষ ভোটারের নাম নিয়ে পর্যালোচনার কাজ সম্পন্ন (adjudicated) হয়েছে।
সোমবার (২৩ মার্চ) মধ্যরাতে এই ২৯ লক্ষের মধ্যে যাদের নাম বৈধ বলে গণ্য হয়েছে, তাদের নিয়েই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়েছে। তবে এই ২৯ লক্ষের মধ্যে ঠিক কতজনের নাম তালিকায় যুক্ত হয়েছে আর কতজনের নাম বাদ গেল, তা কমিশন তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেনি।  সোমবার বেশি রাতে কেন এসআইআরের তালিকা প্রকাশ হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘‘তালিকা বার করতে এত ভয় কেন? তা হলে কি তালিকায় স্বচ্ছতা নেই? কেন মধ্যরাতে তালিকা প্রকাশ করা হল? বিচারকেরা তো ছ’দিন আগে কাজ শেষ করে দিয়েছিলেন। তার পরেও দেরি কেন? একতরফা কোনও পার্টির নাম ঢুকিয়েছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে।।

About Post Author