সময় কলকাতা ডেস্ক, ২৯ নভেম্বর : এসআইআর চলছে তো কী এসে যায়? বাংলাদেশ থেকে এসে আতঙ্ক সৃষ্টিকারী সাইবার অপরাধ ডিজিটাল অ্যারেস্ট চক্রের পান্ডা হয়ে উঠেছিল রফিকুল ইসলাম। এপার বাংলাতেই দিব্যি অপরাধের শাখা ছড়িয়ে দিয়েছিল ‘বাংলাদেশী’ রফিকুল। বারাসাত জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সে। পুলিশি হেফাজতে জেরাও করা হয়েছে তাকে। গ্রেফতার হওয়া বারাসাতের বাসিন্দা আদতে যে বাংলাদেশী তা যেমন তদন্তে উঠে এসেছে, তেমনই উঠে এসেছে এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে বিভিন্ন রাজ্যে। তদন্তে এও জানা গিয়েছে, লোক ঠকাতে কিছু ক্ষেত্রে নিজেদের পুলিশ সাজিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চক্র সক্রিয় । বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় দায়িত্বভার নেবেন। শনিবার তিনি সাংবাদিক সম্মেলন করে গণমাধ্যমের মাধ্যমে সচেতনতার বার্তা দিয়েছেন পুলিশের হয়ে। পুলিশের বার্তা, ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে সতর্কতার।
ডিজিটাল অ্যারেস্ট খুব একটা নতুন কিছু নয়। সাইবার ক্রাইম বা অন্তর্জাল অপরাধও নতুন কিছু নয়। মূলত বয়স্ক মানুষদের প্রতারণা করার রাস্তা ডিজিটাল অ্যারেস্ট। এই অপরাধ করে ধরাছোঁয়ার বাইরে থাকাও তো নতুন নয়, আবার অনেকে ধরা পড়েও অনেকে। এবার বারাসাত সাইবার থানার হাতে পার পেল না ডিজিটাল অ্যারেস্ট-এর কুচক্রী। নতুনত্ব এটাই যে বাংলাদেশের বাসিন্দা এপার বাংলায় এসে হয়ে উঠেছিল সাইবার অপরাধ ডিজিটাল অ্যারেস্ট চক্র চালানোর কিং পিন বা অন্যতম পান্ডা। সে ধরা পড়েছে বিভিন্ন জাল নথি সমেত, উদ্ধার হয়েছে বিপুল পরিমান অর্থ। বাজেয়াপ্ত একাধিক ব্যাঙ্ক পাস বই, ডায়েরি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি।
বারাসাত জেলা পুলিশের হাতে পাকড়াও আন্তর্জাতিক সাইবার অপরাধের চক্র উন্মোচন যা বারাসাতের সাইবার থানার সাফল্য সেখানে রয়েছে ঘটনা পরম্পরা। মাসের ২০ তারিখে ডিজিটাল অ্যারেস্ট করে মূল অভিযুক্ত। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল ফোন নম্বর ব্যবহার করে প্রায় ১৩ লক্ষ টাকার আর্থিক প্রতারণা করে অভিযুক্ত। তদন্তে নেমে হেমন্ত নামে এক ব্যক্তি কে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়। অতঃপর রফিকুল ইসলামকে গ্রেফতার করে বারাসাত জেলা পুলিশ। বারাসাত স্টার মল এলাকা থেকে গ্রেফতার করা হয় খুলনা জেলার রফিকুল। খুলে যায় রহস্যের জট। গরিব মানুষকে আর্থিক প্রলোভন এবং বয়স্কদের মনে ভীতি সঞ্চার- এরকম মোডাস অপারেন্ডির উপরে দাঁড়িয়ে চলছিল ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত সাইবার ক্রাইম চক্র যার পর্দাফাঁস করেছে পুলিশ। পাশাপাশি, এই ঘটনায় বাংলাদেশের অপরাধী নতুন মাত্রা যোগ করেছে।।
আরও পড়ুন:ক্রেতা সেজে দুঃসাহসিক চুরি ,সোনার চেন উধাও, তদন্তে পুলিশ


More Stories
গাছে বেঁধে পেটানোর পাল্টা নিদান: সুকান্ত মজুমদারকে আক্রমণ তৃণমূল নেতার
শীতলকুচির সেতুকাণ্ড, তরজা জারি
ঘরভাড়ার দুহাজার টাকা বাকি, খুঁটিতে বেঁধে মারধর, চরম পথ বেছে নিলেন ভাড়াটিয়া