সানি রায়,সময় কলকাতা, ৩১ জানুয়ারি : মাত্র ২ হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে খুঁটিতে বেঁধে মারধর।ভাড়ার বকেয়া টাকার জন্য আত্মঘাতী প্রৌঢ়।ধূপগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ায় বকেয়া ঘর ভাড়াকে কেন্দ্র করে চরম অমানবিকতার অভিযোগ বকেয়া মাত্র ২ হাজার টাকার জন্য এক প্রৌঢ় ভাড়াটিয়াকে খুঁটিতে বেঁধে মারধরের অপমানে কীটনাশক খেয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।।
জানা গিয়েছে,৫৮ বছর বয়সী ঝন্টু দাস ছিলেন ধূপগুড়ি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরের বাসিন্দা। নিজের বাড়ি মেরামতির কারণে গত এক মাস ধরে দেশবন্ধু পাড়ার অমর দে-র বাড়িতে সপরিবারে ভাড়ায় থাকছিলেন তিনি। আত্মাঘাতী মানুষটির মেয়ের অভিযোগ, ৬ হাজার টাকা ভাড়ার বাকি ছিল, যার মধ্যে মধ্যে ২ হাজার টাকা মেটানো হলেও, বাকি টাকার জন্য গত ২৮ জানুয়ারি ঝন্টু বাবুকে খুঁটিতে বেঁধে মারধর ও চরম অপমান করা হয়। অপমান মানতে পারেন নি। ঘটনার রাতেই কীটনাশক পান করেন তিনি। গত কয়েকদিন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই উত্তেজনা ছিল।মৃত্যুর খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।রাতে মৃতদেহ নিয়ে এসে অভিযুক্ত বাড়ির মালিকের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। ঘটনার পর থেকেই বাড়ির মালিক সপরিবারে পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে ঝন্টু দাসের পরিবার।।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় গ্রেফতারি শুরু, পাকড়াও দত্তপুকুরের তৃণমূল নেতা