সানি রায়,সময় কলকাতা : চোখের সামনে ভোজবাজি। চমকপ্রদ গল্পের চেয়েও চমকদার কাণ্ড। ক্রেতা সেজে দুঃসাহসিক চুরি, সোনার চেন উধাও শিলিগুড়ির সোনার দোকান থেকে। একজন নয়, কয়েকজন মিলে অভিনব কায়দায় চুরি করল সোনার চেন।
আরও পড়ুনচা বাগানে নারকীয় কাণ্ড, আক্রান্ত তরুণী, গ্রেফতার দুই যুবক
চোখের সামনে দোকানদারকে বোকা বানিয়ে ক্রেতা সেজে দুঃসাহসিক চুরি লুটেরার দলের। দুপুরবেলা ব্যস্ত সময়ে পরিকল্পনা মাফিক সোনার চেন হাতিয়ে নেয় তারা। শিলিগুড়ির ক্ষুদিরাম পল্লীতে সোনার দোকানের মালিককে হতচকিত করে দেয় তারা।
আরও পড়ুনধর্ষণকাণ্ডের পরে এবার মাদকপাচারে ধৃত সিভিক ভলেন্টিয়ার
জানা গিয়েছে যে, বৃহস্পতিবার দুপুরে ৪ থেকে ৬ জন ব্যক্তি ক্রেতার ভান করে সোনার দোকানটিতে প্রবেশ করে ৪ জন এবং দোকানের বাইরে থাকে ২ জন পরিকল্পিতভাবে চুরি করে চম্পট দেয়। দোকান মালিক জানান, দুষ্কৃতীরা প্রথমে বিক্রেতাকে গয়না দেখানোর কাজে ব্যস্ত রাখে। সেই সুযোগে তাদের দলের আরেকজন কাউন্টারে রাখা একটি সোনার চেন হাতিয়ে নিয়ে দ্রুত দোকান থেকে বেরিয়ে যায়। চুরি হওয়া সোনার চেনের আনুমাকি মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। কিছুক্ষণ পরে দোকান মালিকের নজরে বিষয়টি এলে তিনি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পানিট্যাংকি আউটপোস্টের পুলিশ। দোকান ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।।
আরও পড়ুনবারাসাতে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ,একটি চোখ এবং একটি চাকরির প্রতিশ্রুতি -নেপথ্যে কী?


More Stories
ধূপগুড়িতে বুলডোজার
ফরেস্ট ট্যাগের জেরে উন্নয়ন থেকে বঞ্চিত পানবাড়ির ডুক্পা সম্প্রদায়ের শতাধিক পরিবার
বিরিয়ানির দোকানে ভাঙচুর, উত্তেজনা শিলিগুড়িতে