Home » পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র কি ফাঁস?

পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র কি ফাঁস?

সময় কলকাতা ডেস্ক, ২৯ নভেম্বর : সরকারি বিবৃতি মেলে নি তবে সন্দেহর মেঘ ঘনীভূত।  আবার ইঙ্গিত মিলছে, পুলিশ রিক্রুটমেন্ট পরীক্ষার প্রাক্কালে প্রশ্নপত্র ফাঁসের। তবে কি আসন্ন পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস? ভিন রাজ্যে পুলিশে ধরপাকড়ে সেরকমই কি ইঙ্গিত? ঝরিয়ার বন্ধন লজে পুলিশি হানার পরে পুলিশ জারি রেখেছে তদন্ত।

একাধিক রাজ্যে পুলিশ নিয়োগ সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসছে কিছুদিন ধরেই। একদিন বাদেই রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা। আর তার ঠিক আগেই ঝাড়খণ্ডের ঝরিয়ায় এরকম একটি চক্রের সন্ধান মিলেছে যারা সম্ভাব্য প্রশ্নপত্র দিয়ে থাকে পরীক্ষার্থীদের। শুধু তাই নয় এই চক্রের একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করায় প্রশ্ন উঠছে, ২০২৪ পশ্চিমবঙ্গ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় প্রশ্নপত্র কি ফাঁস হল?

বিগত কিছুদিন ধরেই একাধিক পুলিশের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, পরীক্ষা স্থগিত হয়েছে। সম্প্রতি, মাস দুয়েক আগে, ওড়িশায় সাব ইন্সপেক্টর পদে নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা সামনে আসে। তারপরে বহু পরীক্ষার্থী সহ  শতাধিক সন্দেহভাজনকে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। এবার ঝরিয়াতে পুলিশের হাতে পাকড়াও হয়েছে বেশ কিছু সন্দেহভাজন এবং এখানে একটি সম্ভাব্য প্রশ্নপত্র দেওয়ার সংস্থার নাম জড়িয়েছে। সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে পুলিশ চাকরিতে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার বিষয়ে অভিযোগের তদন্ত পুলিশ একটি ডেরায় হানা দিয়েছিল। অন্তত ১২ জন ধৃত বলেই সূত্রের খবর। সূত্রের খবর অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা পুলিশ নিশ্চিত ভাবে জানায় নি। তবে পুলিশ এই হানার বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকায় সন্দেহ বাড়ছে।

#পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ সংক্রান্ত পরীক্ষা

আরও পড়ুন ধর্ষণকাণ্ডের পরে এবার মাদকপাচারে ধৃত সিভিক ভলেন্টিয়ার

About Post Author