সানি রায়, সময় কলকাতা :আবার হাতির মৃত্যু রেলের ধাক্কায়। রেলের সাথে সংঘর্ষে অপর একটি হাতি আহত হয়েছে। ধূপগুড়ির ভোটপাড়া-নোয়াপাড়া এলাকায় রেললাইন পেরোতে গিয়ে ঘটে বিপত্তি। এ বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহের পরে আবার হাতির মৃত্যু রেলের ধাক্কায়। তবে এবার আর জঙ্গলের বুক চিরে যাওয়া রেললাইনে নয়, জনপদের কাছে রেললাইনে হাতির মৃত্যু রেলের ধাক্কায় ।
উল্লেখ্য,উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে চলে গিয়েছে রেল পথ। এরমধ্যে বেশ কিছু অংশে রয়েছে হাতির করিডোর। এবছরের সেপ্টেম্বর মাস অব্দি দু-বছর ধরে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু রাতারাতি শূন্যতে নেমে এসেছিলো ডুয়ার্সে। দক্ষিণবঙ্গে হাতির ধাক্কায় মৃত্যু ঘটতে থাকলেও নতুন প্রযুক্তির ব্যবহারে আর ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ জনিত সতর্কতায় উত্তরবঙ্গে হাতির মৃত্যু অনেকটাই রুখে দেওয়া গিয়েছিল ২০২২ সাল থেকে প্রায় চার বছর ধরে। কিছুদিন আগেই রেললাইনে হাতি এলেই তা আগাম রেল ও বন দফতরকে জানিয়ে দেওয়ার জন্য চালু হয়েছে ইনট্রুশন ডিটেকশন সিস্টেম (IDS) ও এলি সেন্স ডিভাইস । আগস্ট মাসে দাবি করা হয়েছিল, উত্তরে নয়া প্রযুক্তি ও রেলদফতরের সতর্কতায় ২০২২ থেকে ২o২৫ পর্যন্ত ৩১১ টি হাতির সঙ্গে সংঘর্ষ এড়ায় রেল। বিগত দু বছর ধরে একটি হাতির মৃত্যু না হলেও এবছর সেপ্টেম্বর মাসে সেবকের কাছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারায় একটি হাতি। সেবারও ঘটনার পরে শুরু হয়েছিল দোষারোপের পালা। সেবার ও প্রশ্ন উঠেছিল হাতির করিডোরের এই অংশে কেন হাতিকে বাঁচাতে নব্য প্রযুক্তির ব্যবহার করা হয় না! সেবারও প্রশ্ন উঠেছিল তাহলে হাতির করিডোর দিয়ে নির্ধারিত ৩০ কিলোমিটারের নিচে ট্রেন চলার কথা থাকলেও, ধীর গতিবেগে ট্রেন চলছিল না! যদিও সেবার রেলদফতর জানিয়েছিল ট্রেন মন্থর গতিতে চলছিল।
জঙ্গলের হাতির করিডোরে হাতির মৃত্যু না হলেও প্রাসঙ্গিকভাবে,এবারও একই প্রশ্ন উঠছে। সংঘর্ষের তীব্রতায় হাতিরা ছিটকে যায় অনেক দূরে, যা ঘিরে ট্রেনের গতিবেগ নিয়ে প্রশ্ন উঠছে। সংঘর্ষের খবর পেয়ে বনদফতরের কর্মীরা আহত হাতিকে উদ্ধার করে নিয়ে যান, চিকিৎসা চলছে শাবক হাতির। পূর্ণবয়স্ক হাতির মৃত্যুতে সরব পরিবেশপ্রেমী মহল। অন্যদিকে, জঙ্গল থেকে শতাধিক কিলোমিটার দূরে লোকালয়ের কাছে রেলের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনায় আরেকটি প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে, কেন হাতি লোকালয়ে এত ঘন আসছে যা এবার রেললাইনে হাতির মৃত্যুর কারণ হয়ে উঠেছে। বণ্যপ্রাণীদের খাদ্যের সংকট, আবাসস্থলের ধ্বংস নিয়ে কথা উঠছে।
হাতির মৃত্যু রেলের ধাক্কায় #হাতিরমৃত্যুরেলেরধাক্কায়


More Stories
গাছে বেঁধে পেটানোর পাল্টা নিদান: সুকান্ত মজুমদারকে আক্রমণ তৃণমূল নেতার
শীতলকুচির সেতুকাণ্ড, তরজা জারি
ঘরভাড়ার দুহাজার টাকা বাকি, খুঁটিতে বেঁধে মারধর, চরম পথ বেছে নিলেন ভাড়াটিয়া