সময় কলকাতা ডেস্ক, ১০ মার্চ : সোমবার একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়ে খবরের শিরোনামে জ্বালা। কে এই জননী? পাঁচ সন্তানের জননী জ্বালা না-মানুষ। সে আফ্রিকা মহাদেশের নামিবিয়া থেকে ভারতে এসেছিল ২০২২ সালে।
নামিবিয়া থেকে এদেশে এসে এখন মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কের পাকাপোক্ত বাসিন্দা জ্বালা। ২০২২ সালে প্রজেক্ট চিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে তাকে কুনোতে ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত, দশটি চিতাকে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকে আনা হলেও অধিকাংশরই মৃত্যু হয়েছে তবে জ্বালা ভারতের সঙ্গে মানিয়ে নিয়েছে। এবার নিয়ে তৃতীয় বারের মত মা হয়েছে জ্বালা। এবার পাঁচ সন্তানের জন্ম দিয়েছে সে। এর আগেও ২০২৩ ও ২০২৪ সালে মোট ৭ টি শাবকের জন্ম দেয় জ্বালা। এবার তৃতীয়বার মা হয়ে জ্বালা জন্ম দিয়েছে কুনো ন্যাশনাল পার্ককে নিয়ে দেশব্যাপী আগ্রহের। জ্বালার বা তার পাঁচ সন্তানের সৌজন্যে ভারতে চিতার সংখ্যা ৫০ ছাড়িয়ে এখন ৫৩। কুনো ন্যাশনাল পার্ক এখন হয়ে উঠেছে চিতা ও চিতা বাঘের নিরাপদ আশ্রয় স্থল বা অভয়ারণ্য।
মধ্যপ্রদেশের শিউপুর জেলায় অবস্থিত কুনো ন্যাশনাল পার্ক (৭৪৮.৭৬ বর্গ কিমি) ভারতের একমাত্র স্থান, যেখানে আফ্রিকান চিতা বেশ কিছুদিন ধরে সফলভাবে পুনর্বাসন করা হচ্ছে।। ২০১৮ সালে জাতীয় উদ্যানের মর্যাদা পাওয়া এই বনাঞ্চলটি চিতা ছাড়াও চিতাবাঘ, হায়েনা এবং বিভিন্ন হরিণের আবাসস্থল, যার মধ্য দিয়ে কুনো নদী প্রবাহিত হয়েছে যার নাম থেকেই এই ন্যাশনাল পার্কের নামকরণ।।
আরও পড়ুন প্রেমিকা দখলের মরণপণ লড়াই, বাঘা সংঘর্ষে চিতার মৃত্যু
পাঁচ সন্তানের জননী জ্বালা #জ্বালা#কুনোন্যাশানালপার্ক


More Stories
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আলোর উৎসব ও অস্তিত্বের যুদ্ধ- যে জনপদে ৩৬৫ দিনের দীপাবলি
গজরাজদের খিদে পায়, হাতি কাহা কাহা চলে !