সময় কলকাতা ডেস্ক, ২৩ জানুয়ারি : তাঁর বিরুদ্ধে আনা যৌন নিগ্রহের অভিযোগের সত্যতা প্রমাণ হয়নি। তবুও পথে – ঘাটে – কাজে -বাড়িতে সর্বত্র জুটছিল কামুক পুরুষের তকমা,জুটছিল লাঞ্ছনা ও গঞ্জনা। অভিযোগ অবাঞ্ছিত স্পর্শ জনিত, চলন্ত গাড়িতে যৌন হয়রানির অভিযোগ তুলে ভিডিও পোস্ট করা হয়েছিল। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিও। ভাইরাল ভিডিও-র দৌলতে মধ্যবয়সী পুরুষের সামাজিক সম্মানের তিলমাত্র অবশিষ্ট ছিল না। চরম পথ হিসেবে আত্মহত্যার রাস্তায় হাঁটলেন ৪২ বছরের অভিযুক্ত পুরুষ।পাল্টা তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে তাঁর আত্মহত্যার প্ররোচনায় দায়ীকে।

ভারতের কেরলের কোঝিকোড়ের ঘটনা বড় এক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। জানা গিয়েছে, যে ব্যক্তি আত্মহত্যা করেছেন তাঁর নাম দীপক ইউ। তিনি বাসে যৌন হয়রানি করেছেন এই অভিযোগ তুলে ভিডিও পোস্ট করেন এক মহিলা। তাঁকে পুলিশ পাকড়াও করেছে। গ্রেফতার হওয়া শিমজিথা মুস্তাফার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু হয়েছে। দীপক ইউ গত সপ্তাহে কন্নুড় জেলায় একটি বাসে করে কোঝিকোডে নিজের বাড়িতে ফিরছিলেন। ভিডিওতে দীপককে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। বাসটিতে যাত্রীদের ভিড় ছিল। শিমজিথার অভিযোগ অনুযায়ী, ওই বাসেই তাঁকে অবাঞ্ছিতভাবে স্পর্শ করা হয়।অভিযোগ সত্যি- মিথ্যের উর্দ্ধে উঠে বিষয়টি প্রশ্ন তুলেছে সামাজিক গণমাধ্যমে কি এরকম দায়িত্বেহীন পোস্ট করা যায়, যা সামাজিক সম্মান হারিয়ে একটি মানুষকে আত্মহত্যার চরম পথ বেছে নিতে বাধ্য করে!


More Stories
গান্ধীজির নীতি ও মোদির “আত্মনির্ভর ভারত “- মিল ও অমিল
বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রর উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ ৫
গান্ধীজির জন্মদিন জাতীয় ছুটি হলে, নেতাজির জন্মদিনকেও জাতীয় ছুটি ঘোষণা করতে হবে : জয়ন্ত চৌধুরী