Home » গান্ধীজির জন্মদিন জাতীয় ছুটি হলে, নেতাজির জন্মদিনকেও জাতীয় ছুটি ঘোষণা করতে হবে : জয়ন্ত চৌধুরী

গান্ধীজির জন্মদিন জাতীয় ছুটি হলে, নেতাজির জন্মদিনকেও জাতীয় ছুটি ঘোষণা করতে হবে : জয়ন্ত চৌধুরী

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা,২৬ জানুয়ারি : ধোঁয়াশা নেই, দিনের আলোর মত স্পষ্ট যে- ১৯৪৫ সালের ১৮ আগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় নি। নেতাজির মৃত্যুর কুৎসা ও ১৮ আগষ্টের কথা মুছে ফেলতে হবে, পাশাপাশি ২৩ জানুয়ারি দিনটিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষিত করতে হবে। যদি গান্ধীজির জন্মদিন জাতীয় ছুটি হতে পারে,  তাহলে নেতাজির জন্মদিন কেও জাতীয় ছুটি ঘোষণা করতে হবে। বারাসাতের পাইওনিয়ার পার্কে প্রজাতন্ত্র দিবসের দিনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মর্মর মূর্তি উন্মোচন করতে এমনটাই দাবি করলেন নেতাজি গবেষক এবং মুখার্জি কমিশনের সাক্ষ্যদাতা জয়ন্ত চৌধুরী। “ক্ষমা করো সুভাষ “- সহ নেতাজি গবেষণার একাধিক পুস্তকের রচয়িতা জয়ন্ত চৌধুরী তাঁর মতামত আবার ব্যাখ্যা করে বললেন, রেনকোজির চিতাভস্ম নেতাজির হতে পারে না।

অন্যদিকে, প্রজাতন্ত্র দিবসের দিন নেতাজি মূর্তি উন্মোচন করার দু সপ্তাহ আগেই বিবেকানন্দ মূর্তি স্থাপন করেছিলেন বারাসাতের বর্তমান সময়ের প্রভাবশালী তৃণমূল নেতা ও কাউন্সিলর দেবব্রত পাল। স্বামী বিবেকানন্দ ও কার্যত তাঁর আদর্শের প্রভাবে-আচ্ছন্ন নেতাজি সুভাষ চন্দ্রের মূর্তি স্থাপন করে দেবব্রত পাল বললেন, মনীষীদের স্মরণ করতে ভুলছে বর্তমান প্রজন্ম। তাই তাঁদের সামনে আদর্শ হিসেবে মনীষীদের তুলে ধরাই তাঁর লক্ষ্য। সেই লক্ষ্যে পা ফেলছেন বারাসাতের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেবব্রত পাল। মননে-স্মরণে দেশবরেন্য মনীষীদের ও তাঁদের আদর্শ তুলে ধরা তারই অঙ্গ।।

About Post Author