Home » সার্ভিসেসকে ইনিংসে হারিয়ে বাংলার ৭ পয়েন্ট

সার্ভিসেসকে ইনিংসে হারিয়ে বাংলার ৭ পয়েন্ট

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৫ জানুয়ারি : মাত্র দুটি উইকেট তোলা বাকি ছিল। শেষ দিনে আকাশদীপ ও শাহবাজ সার্ভিসেসের অবশিষ্ট নটেগাছটুকু মুড়িয়ে দিলেন। অবশ্য মহম্মদ সামি তৃতীয় দিনেই পাঁচ উইকেট নিয়ে তাদের প্রায় ধ্বংস করে ফেলেছিলেন। চতুর্থ দিন সকালে সার্ভিসেসের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে মাত্র ২৮৭ রানে। বাংলা ম্যাচ জিতে যায় ইনিংস ও ৪৬ রানে। ফলশ্রুতি রঞ্জি ট্রফিতে এলিট গ্রুপের খেলায় বাংলার ঝুলিতে এল বোনাস সহ ৭ পয়েন্ট। উল্লেখ্য প্রথম ইনিংসে বাংলার ৫১৯ রানের জবাবে সার্ভিসেস অলআউট হয়ে যায় ১৮৬ রানে। সামি দু ইনিংস মিলে ৭ উইকেট পেলেন, সুদীপ চ্যাটার্জী করলেন দ্বিশতরান। বাংলার একাধিক প্রাপ্তির মধ্যে আশ্চর্যজনকভাবে অভিমুন্য ঈশ্বরণের ড্রিঙ্কসের জন্য ক্রিজ ছেড়ে রান আউট হওয়ার সাক্ষী থাকল এই ম্যাচ।সবমিলিয়ে, বিভিন্ন ঘটনার মধ্যেও বাংলার পেসারদের নিয়ে এবছর স্বপ্ন দেখাই যায় কারণ ভালো পারফর্ম করেও ভারতীয় দলে সুযোগ না পাওয়ার ক্ষোভের বহিঃপ্রকাশ ২২ গজে দেখাতেই পারেন তারা।।

About Post Author