Home » খুনি মানসিকতা নিয়ে দু-ম্যাচ বাকি থাকতেই সিরিজ জেতালেন অভিষেক -সূর্য -ঈশান

খুনি মানসিকতা নিয়ে দু-ম্যাচ বাকি থাকতেই সিরিজ জেতালেন অভিষেক -সূর্য -ঈশান

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৫ জানুয়ারি : ড্রিংকস-ট্রলি মাঠে ঢোকার আগেই খেলা খতম। বল হাতে ধ্বংসলীলা শুরু করেছিলেন বুমরা ও রবি  বিষ্ণোই। নিউজিল্যান্ডকে ১৫৩ রানে বেঁধে রাখার পরে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া এবং ইনিংসের প্রথম বলেই ফেরেন স্যামসন। এতদূর পর্যন্তই ছিল নিউজিল্যান্ডের জারিজুরি। অতঃপর খুনি মানসিকতা নিয়ে ব্যাট করলেন অভিষেক শর্মা, সূর্য কুমার যাদব ও ও ইশান কিষান।

Oplus_131072

ঈশান প্রথম ওভারেই বাকি পাঁচ বলে ১৬ রান তুলে নেন। কিন্তু খুব বেশিক্ষন টেকেন নি তিনি।ঈশান ১৩ বলে ২৮ রান করে ফেরার পরে অভিষেক শর্মা ভয়ঙ্কর হয়ে ওঠেন। ১৪ বলে অর্ধশত রান করেন অভিষেক।  টি-টোয়েন্টিতে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম অর্ধ শতক। ১২ বলে দ্রুততম অর্ধশতরানের অধিকারী অভিষেকের গুরু যুবরাজ।  পাওয়ার প্লে তে ৬ ওভারে ৯৪ রান তুলে নেয় ভারত। অবশিষ্ট চিত্রনাট্যে পালা ছিল ভারত অধিনায়কের। গত ম্যাচে স্বমহিমায় ফিরে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ডের কফিনে শেষ পেরেক পুঁতে দেন সূর্য। ২৫ বল খেলেই অর্ধশত রান পূর্ণ করেন তিনি। ওভার প্রতি পনেরোর বেশি রান রেট রেখে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। অভিষেক ২০  বল খেলে ৬৮ রান করে অপরাজিত থেকে যান। মাত্র ১০ ওভারে জয়ের টার্গেটে পৌঁছে, দুটি ম্যাচ বাকি থাকতেই  পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। চিন্তা সঞ্জু স্যামসনের ফর্ম। এই টিম যে ছন্দে খেলছে, তিলক বর্মা সুস্থ হয়ে ফিরলে স্যামসনের প্রস্থান সময়ের অপেক্ষা।।

About Post Author