পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ২৯ জানুয়ারি : বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড ! আইসল্যান্ড ক্রিকেট মজাদার পোস্ট করার জন্য সারা বিশ্বে নজর টানছে বেশ কিছুদিন ধরেই। সম্প্রতি তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মজাদার একটি টুইট করেছে যা নিয়ে নেট দুনিয়ায় রীতিমতো হইচই পড়ে গেছে। পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তাদের অবস্থান এখনও পরিষ্কার না করায় তারা কার্যত পাকিস্তানকে ব্যঙ্গ করেই একটি মজাদার টুইট করেছে যেখানে তারা বলেছে পাকিস্তান আদৌ অংশ নেবে কিনা জানাক। আইসল্যান্ড তাদের পোস্টে এও জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জায়গায় খেলতে তারা রাজি, তবে প্রস্তুতির জন্য তাদের সময় লাগবে।

এখন প্রশ্ন হচ্ছে আইসল্যান্ড কি ক্রিকেট খেলে? হ্যাঁ, আইসল্যান্ড ক্রিকেট খেলে এবং তাদের একটি জাতীয় দল আছে, তবে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)-এর পূর্ণ সদস্য নয়। ২০১৮ সালে প্রথম অনানুষ্ঠানিক ম্যাচ খেলার পর থেকে তারা ছোট আকারে ক্রিকেট চর্চা শুরু করেছে। আইসল্যান্ডে বর্তমানে ৫টি ক্লাব দল রয়েছে এবং তারা নিয়মিত ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নেয়। তবে তারা আইসিসির সদস্য দেশ নয় এবং তারা জানিয়েছে ২০২৭ সালের মধ্যে আইসিসির সদস্যপদ নেওয়ার লক্ষ্যে তারা এগোচ্ছে। ২০১৮ সালে তারা সুইজারল্যান্ড এর বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ টি খেলে যদিও তা আইসিসি অনুমোদিত ছিল না। অবশ্য আইসল্যান্ড এর আগেও মজা করে টুইট করেছিল তারা এই মুহূর্তে তারা বিশ্বের ক্রিকেট ক্রিকেট খেলিয়ে প্রথম ১০০ টি দেশের মধ্যে নেই। শুধু তাই নয় এখানের প্রধান খেলা গুলির মধ্যে ক্রিকেট পড়ে না। আইসল্যান্ড সম্পর্কে আপনার জানার আগ্রহ হতেই পারে।এক লক্ষ তিন হাজার বর্গ কিলোমিটারের কাছাকাছি ইউরোপের এই দ্বীপটির জনসংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষর কাছাকাছি। ২০১৫ সালের আদমশুমারি অনুযায়ী এই দ্বীপের জনসংখ্যা ছিল ৩ লক্ষ ২৯ হাজার । প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জলবায়ুর জন্য আইসল্যান্ড বিখ্যাত। মাছ ধরা বা মৎস শিকার এখানের প্রধান জীবিকা। এখানের অ্যালুমিনিয়াম শিল্প ও সফটওয়্যার শিল্পের পাশাপাশি এখানের পর্যটন শিল্প অত্যন্ত উল্লেখযোগ্য। এখানের খেলা হিসেবে ফুটবল অত্যন্ত জনপ্রিয় এবং হ্যান্ডবলকে এখানে জাতীয় খেলা হিসেবে ধরা হয়। তবে হালে এখানে ক্রিকেট খেলা হচ্ছে এবং আইসল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ICA) এখানে খেলা পরিচালনা করে। তাদের ক্রিকেট এখনও যতটাই শিক্ষানবিশি পর্যায় থাকুক, ক্রিকেট নিয়ে মজাদার পোস্টে তারা দিনে দিনেই সেরা হয়ে উঠছে।
এখন আসা যাক পোস্ট প্রসঙ্গে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মাঝে আইসল্যান্ড ক্রিকেট এক মজার টুইট করে জানিয়েছে যে, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তবে তারা সেই জায়গা পূরণ করতে প্রস্তুত। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ২০২৬ বিশ্বকাপের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি করছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন যে, আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এক্ষেত্রে আইসল্যান্ডের রসিকতার চরম সীমা স্পর্শ করেছে। আইসল্যান্ড ক্রিকেট সামাজিক মাধ্যম ‘এক্স’-এ লিখেছে যে, তারা ২ ফেব্রুয়ারির অপেক্ষায় আছে। পাকিস্তান নাম প্রত্যাহার করার ঘোষণা দিলেই তারা কলম্বোর উদ্দেশ্যে রওনা হবে, যদিও সময় কম থাকায় তা একটি বড় লজিস্টিক্যাল চ্যালেঞ্জ হবে। পাকিস্তান বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বর্জনের এবং স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় অন্তর্ভুক্ত করার কারণে প্রতিবাদ জানিয়ে চলেছে। আর সেখানে বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড খেলতে চায় এমনটাই রসিকতা করে জানিয়ে নেট দুনিয়ায় সেন্স অফ হিউমারের এক আলাদা মাত্রা এনে দিয়েছে আইসল্যান্ড ক্রিকেট।।
বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড #বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড
আরও পড়ুন সোনা-রুপোর দামে লাফ, রেকর্ড দাম বৃদ্ধির কারণ কী? বিশেষজ্ঞরা কী বলছেন?


More Stories
সিরিজের শেষ ম্যাচে ভারত জিতল ৪৬ রানে
পাসপোর্ট গরম : বিশ্বকাপে পাকিস্তানের জায়গা নিতে আগ্রহী উগান্ডা
অমিত পরাক্রমে শাহী অভিযোগের পাল্টা চার্জশিট তৃণমূলের