সময় কলকাতা ডেস্ক, ২৯ জানুয়ারি : পরীক্ষা-নিরীক্ষা চলবে চলছে। আনফিট ঈশান কিষানের পরিবর্তে শ্রেয়স আয়ারকে নামানো হল না। অফ ফর্মের সঞ্জু স্যামসন সহ চারজন স্পেশালিস্ট ব্যাটার নিয়ে খেলতে নামল গম্ভীরের ভারত। সূর্য বললেন বাড়তি চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল। কিউইদের আন্ডারএস্টিমেট করার ফলশ্রুতি অভিষেক ব্যর্থ হতেই শিবম দুবের ২৩ বলে ৬৫ মরিয়া প্রচেষ্টাও ভারতকে বাঁচাতে পারল না।শিবম এদিন ১৫ বলে অর্ধশতরান করলেন। রিঙ্কু করলেন ৩৯ রান। এছাড়া আর বলার মত পারফরমেন্স নেই টিম ইন্ডিয়ার। অতিরিক্ত আত্মসন্তুষ্টিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ জেতার পরে চতুর্থ ম্যাচে ৫০ রানে হারল ভারত। নিউজিল্যান্ডের ২১৫ রানের উত্তরে ১৬৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া। হর্ষিত রানা যথারীতি ডোবালেন। তিনি পারফেক্ট অলরাউন্ডার নন, ১৩ বলে ৯ রান করলেন। ক্যাচ ফেললেন। যে কাজটা প্রধানত করার কথা, সেই বোলিং-এ ডাহা ফেল। চার ওভারে ৫৪ রান দিলেন। কিন্তু গম্ভীর যতদিন আছেন ততদিন সামি-সিরাজ বা অন্য কোনো পেসার হর্ষিতকে রিপ্লেস করবেন কীকরে!
শিবমের লড়াই ব্যর্থ, জিতল নিউজিল্যান্ড
Oplus_131072


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
আবার বাংলাদেশের কাছে হার পাকিস্তানের