Home » আবার পাকিস্তান বধ, ৫৮ রানে জিতে ভারত বিশ্বকাপ সেমিফাইনালে

আবার পাকিস্তান বধ, ৫৮ রানে জিতে ভারত বিশ্বকাপ সেমিফাইনালে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১ ফেব্রুয়ারি :  আবার পাকিস্তান বধ । এবার অনূর্ধ্ব ১৯ বাহিনী ধ্বংস করল পাকিস্তানকে। বিশ্বকাপ পর্যায়ের খেলায় – পুরুষ, মহিলা বা কিশোর-তরুণ যে বিভাগেই দেখা হোক, ভারতের কাছে পর্যুদস্ত হওয়াই যেন পাকিস্তানের কপাল লিখন।  রবিবার জিম্বাবুয়েতে একই ছবি, যথারীতি করমর্দন ছাড়াই পাকবাহিনীকে বশ্যতা- স্বীকারে বাধ্য করল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ৫৮ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে ভারত। ভারতের ২৫২ রানের জবাবে ১৯৪ রানে খতম পাকিস্তান। তবে খেলা শেষ হয়ে গিয়েছিল ৩৩. ৩ ওভারে। ভারতের রান ৩৩. ৩ ওভারে তাড়া করে জিততে হত, রান রেটে ভারতকে পেছনে ফেলতে হলে এছাড়া উপায় ছিল না পাকিস্তানের। অথচ ২০১ বলে ২৫৩ করা স্বপ্নই থেকে যায় পাকিস্তানের।

 ব্যাট হাতে ভারতের বেদান্ত ত্রিবেদী ছাড়া টপ অর্ডারে কেউ বড় রান না পেলেও  শেষ পর্যন্ত লোয়ার মিডল অর্ডারে প্রত্যেকে সাধ্যমত যোগদান দিয়ে দলের স্কোরকে আড়াইশোর গুণ্ডি পার করে দেন। ২৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান দারুণ শুরু করে। একটা সময় তাদের স্কোর ছিল ২ উইকেটে ১৫১। ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রে ব্যাট হাতে হতাশ করলেও বল হাতে জ্বলে ওঠেন।তিন উইকেট তুলে নেন আয়ুষ।  স্পিন ডিপার্টমেন্ট দুর্দান্ত সফল। বিহান, খিলান, কনিষ্করাও ভালো বল করায় ঘূর্ণিবলে কুপোকাত হয়ে নতিস্বীকার করে পাকিস্তান। আবার পাকিস্তান বধ করে এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতের ছোটরা সেমিফাইনালে খেলতে নামবে।।

# আবার পাকিস্তান বধ #পাকিস্তান

আরও পড়ুন গুলি এবার ফস্কাবে না : ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

About Post Author