পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১ ফেব্রুয়ারি : টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত পাকিস্তানের ম্যাচ হবে না কারণ হিসেবে তারা জানিয়েছে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়াকে নীতিগত সমর্থন তারা করেনা। আদতে এই কারণকে কোন বিশেষজ্ঞই মানতে নারাজ। তারা বলছেন, পাকিস্তান এই ম্যাচে পালিয়ে বাঁচতে চায় যাকে তারা নীতিগত কারণে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট বলে সামাজিক গণমাধ্যমে ইতিমধ্যেই পোস্ট করেছে। কেন বিশেষজ্ঞরা একে পাকিস্তানের পালিয়ে বাঁচা বলে তকমা দিচ্ছেন? ভারতের ক্রিকেটার ও প্রাক্তন অধিনায়ক শ্রীকান্ত আগেই ঘোষণা করেছিলেন, পাকিস্তানের ভারতের বিরুদ্ধে না খেলাই ভালো কারণ তাতে পাকিস্তান বিধ্বস্ত হবে। সূত্রের খবর মহসিন নাকভি পাকিস্তানি দলকে গ্রুপ পর্যায়ে ভারতের বিরুদ্ধে ম্যাচটি না খেলতে জানিয়েছেন। বাংলাদেশকে সমর্থনের বিষয়টি মানতে নারাজ বিশেষজ্ঞরা। কারণ, সন্ত্রাসবাদী কার্যকলাপে বিশ্বে প্রথম সারিতে থাকা পাকিস্তান বাংলাদেশের তোলা নিরাপত্তা অজুহাত কে কার্যত সমর্থন করা হাস্যকর বলে তারা দাবি করছেন । বিশ্বের এই দুটি দেশই শান্তি ও নিরাপত্তার নিরিখে আন্তর্জাতিক সূচকে ভারতের চেয়ে পিছিয়ে। আদতে বিশ্বকাপে এবং সাম্প্রতিক সময় পাকিস্তানের সঙ্গে যতবার ভারত মুখোমুখি হয়েছে ততবারই লজ্জা জনক ভাবে পাকিস্তান কে হার স্বীকার করতে হয়েছে। যেদিন পাকিস্তান ম্যাচ বয়কট করার কত ঘোষণা করেছে সেদিনও অর্থাৎ রবিবার জিম্বাবুয়ের মাটিতে পাকিস্তানের লজ্জাজনক হার রয়েছে ভারতের কাছে। শুধু তাই নয় ভারতীয় টি-টোয়েন্টি দল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুব ভালো ফর্মে রয়েছে, নিউজিল্যান্ডকে সম্প্রতি তারা ৪-১ ফলে বিধ্বস্ত করেছে। তাই পালিয়ে সম্মান বাঁচাতে চায় পাকিস্তান আর দু পয়েন্ট ম্যাচের আগেই তারা হারিয়েছে। ভারতীয় ব্যাটসম্যানদের বিধ্বংসী মেজাজ দেখে পালিয়ে বাঁচার নীতি নিয়েছে পাকিস্তানি ক্রিকেট বোর্ড এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশকে।।
More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে