সময় কলকাতা ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি : ইরানে ইজরায়েলের হামলা, ইরানের প্রত্যাঘাত। আরেকটি ভয়াবহ যুদ্ধের আশঙ্কা।শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) শনিবার সকালে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের তেহরানসহ একাধিক শহরে বিমান হামলা চালিয়েছে । এর জবাবে ইরানও ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । উল্লেখ্য,এর আগে ১৩ জুন ২০২৫-এ ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে বৃহৎ আকারের হামলা চালিয়েছিল, যা ‘বারো দিনের যুদ্ধ’ নামে পরিচিতি পায়।২০২৫ সালের জুন মাসের হামলাতেও সক্রিয় ভূমিকা নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। জানা যায়,প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে হস্তক্ষেপ করে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে (ফোরডো, ইসফাহান ও নাতাঞ্জ) হামলা চালায় । ইসরায়েল আগেই দাবি করেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য একটি পরিষ্কার এবং বর্তমান বিপদ । তারা ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র, পারমাণবিক বিজ্ঞান পরিকাঠামো এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করে। শনিবারের হামলার পর দুই দেশই তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। উত্তেজনার প্রেক্ষাপটে চিনসহ ১৫টি দেশ ইরান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে।
ভয়াবহ যুদ্ধ আশঙ্কার প্রেক্ষাপটে বলা দরকার, সামরিক শক্তিতে সৈন্যসংখ্যার দিক থেকে ইরান শক্তিশালী হলেও আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির দিক থেকে ইসরায়েল অনেক এগিয়ে এবং রেলের পেছনে রয়েছে মার্কিন সমর্থন।।
ইরানে ইজরায়েলের হামলা # ইরানে ইজরায়েলের হামলা #iran#israel #ইরান #ইসরায়েল


More Stories
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?
আবুধাবি, দুবাই, রিয়াদ, দোহায় বিস্ফোরণ
পাক -আফগান যুদ্ধ ও ভারতের অবস্থান