Home » IANS-Matrize সংস্থার ওপিনিয়ন পোলে ক্ষমতায় আবার মমতা, জেনে নিন এই সংস্থার বিগত পূর্বাভাস সঠিক ছিল কিনা?

IANS-Matrize সংস্থার ওপিনিয়ন পোলে ক্ষমতায় আবার মমতা, জেনে নিন এই সংস্থার বিগত পূর্বাভাস সঠিক ছিল কিনা?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৬ মার্চ : বঙ্গসহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। IANS-Matrize নামক সংস্থার পাঁচ রাজ্যে অপিনিয়ন পোল মার্চ ২০২৬ এ প্রকাশিত। তাদের সমীক্ষায় বঙ্গে বিধানসভা ভোটে  তৃণমূল পেতে পারে সর্বোচ্চ ১৭০ টি আসন, বিজেপি পেতে পারে সর্বোচ্চ ১১৫ টি আসন। ২০২৪ লোকসভা ভোটের আগে এই সংস্থার অপিনিয়ন পোল সম্পূর্ণ ভ্রান্ত প্রতিপন্ন হয়েছিল। এই সংস্থা ও তাদের বিগত দিনের করা ওপিনিয়ন পোল কতটা কার্যকরভাবে সঠিক হয়েছিল জানার আগে জানা জরুরি  IANS-Matrize গ্রূপের সম্পর্কে ।

উল্লেখ্য,  IANS-Matrize ভারতের একটি সুপরিচিত যৌথ উদ্যোগ যা মূলত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক জনমত সমীক্ষা (Opinion Poll) এবং নির্বাচনী সমীক্ষা পরিচালনার জন্য কাজ করে। এটি প্রধানত ভারতের অন্যতম সংবাদ সংস্থা IANS (Indo-Asian News Service) এবং ডেটা অ্যানালিটিক্স সংস্থা Matrize NC-এর একটি সমন্বিত কার্যক্রম।

IANS-Matrize গ্রূপের সম্পর্কে উল্লেখযোগ্য ভাবে বলতে হয় যে, এই গ্রুপটির সমীক্ষা সাধারণত ভোটারদের পছন্দ এবং সম্ভাব্য জয়ী দল সম্পর্কে পূর্বাভাস দিয়ে থাকে। সমীক্ষায় শতকরা ভোটের সম্পর্কে তারা পূর্বাভাস দেয়।

মালিকানার কথা বললে অবশ্যই জনমানসে বিশেষ প্রতিক্রিয়া হতে পারে।বর্তমানে IANS সংবাদ সংস্থাটি আদানি গ্রুপের (Adani Group) পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আদানি গ্রুপের মিডিয়া শাখা ‘AMG Media Networks’ ২০২৬ সালের জানুয়ারিতে এই সংস্থার অবশিষ্ট শেয়ারগুলো কিনে নেয়। সাম্প্রতিক সময়ে এই সংস্থার বিরুদ্ধে সমালোচনা রয়েছে যে এরা সাম্প্রতিক সময়ে বিজেপির নেতৃত্বাধীন জোটের ক্ষেত্রে  উচ্চফলের সম্ভাবনা প্রকাশ করেছে যা অনেক সময় ভ্রান্ত প্রমাণিত হয়েছে। একমাত্র হরিয়ানার ভোটে তারা বিজেপির ক্ষমতায় না আসার পূর্বাভাস দিলেও তাও মিলেনি।

আইএএনএস-মাট্রিজে (IANS-Matrize) অপিনিয়ন এবং এক্সিট পোলের ফলাফল সাম্প্রতিক বছরগুলোতে মিশ্র ছিল। কিছু ক্ষেত্রে এটি সঠিক হলেও বড় কিছু নির্বাচনে তাদের পূর্বাভাস বাস্তব ফলাফলের সঙ্গে মেলেনি।

২০২৪ লোকসভা নির্বাচনের পূর্বাভাসে মাট্রিজে এনডিএ সম্পূর্ণ ব্যর্থ ছিল। তারা বিজেপি নেতৃত্বাধীন জোটের  (NDA) জন্য ৩৫৩ থেকে ৩৬৮টি আসনের পূর্বাভাস দিয়েছিল। কিন্তু বাস্তবে এনডিএ ২৯৩টি আসন পায় এবং বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারায়। অর্থাৎ, তাদের পূর্বাভাস বাস্তব ফলাফলের চেয়ে অনেক বেশি ছিল।

২০২৪ হরিয়ানা বিধানসভা আগাম সমীক্ষা আন্ত প্রমাণিত হয়।  মাট্রিজে কংগ্রেসের বিপুল জয়ের (৫৫-৬২টি আসন) এবং বিজেপির পরাজয়ের (১৮-২৪টি আসন) পূর্বাভাস দিয়েছিল। বাস্তবে বিজেপি টানা তৃতীয়বার সেখানে সরকার গঠন করে এবং কংগ্রেসের আসন সংখ্যা অনেক কম ছিল।

২০২৪ মহারাষ্ট্র বিধানসভার ওপিনিয়ন পোল সঠিক প্রমাণিত হয়। মহারাষ্ট্রের ক্ষেত্রে মাট্রিজে মহাজুটি (Mahayuti) জোটের জয়ের পূর্বাভাস দিয়েছিল (১৫০-১৭০টি আসন), যা বাস্তব ফলাফলের সঙ্গে অনেকটা মিলে যায়।

২০২৪ ঝাড়খণ্ড বিধানসভাতেও খুব একটা খাটে নি তাদের পূর্বাভাস। ঝাড়খণ্ডে তারা এনডিএ-র জয়ের পূর্বাভাস দিলেও বাস্তবে সেখানে জেএমএম-কংগ্রেস জোট জয়ী হয়। তবে কিছু বুথ ফেরত সমীক্ষা সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল।

সামগ্রিকভাবে দেখা যায়, ২০২৪ সালের লোকসভা এবং হরিয়ানা নির্বাচনের মতো বড় ক্ষেত্রগুলোতে তাদের সমীক্ষা মেলেনি, তবে মহারাষ্ট্রের মতো কিছু রাজ্যে তাদের পূর্বাভাস মিলেছে।

About Post Author