Home » জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি

জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি

সময় কলকাতা ডেস্ক, ১৯ মার্চ : স্বায়ত্তশাসিত ব্রিটিশ দ্বীপপুঞ্জের অংশ জার্সিতে অপরাধ প্রবণতা কম। পাশাপাশি অপরাধের শাস্তি কড়া। জার্সি সম্প্রতি খবরের শিরোনামে এক প্রাক্তন শিক্ষকের যৌন অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির কারণে। এক প্রাক্তন শিক্ষককে এক নাবালক তরুণের সঙ্গে ধারাবাহিক যৌন অপরাধের জন্য তিন বছর চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত জানিয়েছে যে ৩৫ বছর বয়সী অ্যালান জিওফ্রে ফ্যালে , আইনের বিরুদ্ধাচরণ করেছেন এবং  যৌন আইন দ্বারা বিশ্বাসের অপব্যবহারের অধীনে ১২টি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।জার্সির রয়্যাল কোর্ট শুনানির মাধ্যমে স্থির করেছে ও জানিয়েছে যে,ফ্যালে ১৬  বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে অনৈতিক যৌন আচরণ করেছে।

পাশাপাশি একটি  বিবৃতিতে, নির্যাতিত বলেছেন: “আমাদের সম্পর্ক ভেঙে গেলেও অ্যালানের সাথে যা ঘটেছিল তা থেমে থাকে নি।  আমি কে তা এখন বুঝতে পেরেছি।” এই সম্পর্ককে আইনি ভাবে না মেনে ফ্যালেকে দোষী সাব্যস্ত করে কঠিন সাজা শুনিয়েছে আদালত।।

About Post Author