সময় কলকাতা ডেস্ক, ১৮ মার্চ : বিজেপির দ্বিতীয় তালিকা ঘিরে চর্চা অব্যাহত। দুদিন আগেই বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে যেখানে ১৪৪ জনের নাম প্রকাশিত। তারপরেই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ পেতে চলেছে সম্ভবত বৃহস্পতিবার। এই তালিকায় দেখা যাবে বেশ কিছু হেভিওয়েটকে। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিজেপির একদা সাংসদ ও ডাকাবুকো নেতা অর্জুন সিং তাঁর হারিয়ে যাওয়া মাটি উদ্ধার করতে আবার বিধানসভায় যাওয়ার মনস্থ করেছেন। তাঁর নামে এতটাই সিলমোহর পড়েছে যে তৃণমূলের প্রার্থী তৃণাঙ্কুর ইতিমধ্যেই হুংকার ছেড়েছেন। তৃণঙ্কুরের দাবি যে অর্জুন সিংহ এখন ইঁদুরে পরিণত হয়েছেন, যদিও বাস্তবে অর্জুন সবসময় ধারে ভারে হেভিওয়েট । ইতিমধ্যেই ভাটপাড়া থেকে অর্জুনপুত্র পবনের নাম প্রকাশিত হয়েছে প্রথম তালিকায়। পাশাপাশি, তাপস রায় ও হিরণের নাম দ্বিতীয় তালিকায় দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। মধ্যমগ্রামে বিজেপি প্রার্থী হতে চলেছেন সেন্ট জেভিয়ার্স কলেজের গণিত বিভাগের অধ্যাপক পবিত্র দেবনাথ। অনেককেই তাদের পুরনো আসন থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। পুরনো আসনে জায়গা পাননি অভিনেতা হিরণ। তিনি কোন আসন পান সেটাই দেখার।বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তাও দেখার। মতুয়াগড় গাইঘাটাতে প্রার্থী হিসেবে দেখা যেতে চলেছে সুব্রত ঠাকুরকে।
তৃণমূলের প্রার্থী তালিকায় ৭৪ জন বিধায়কের নাম অদৃশ্য হয়ে গেলেও বিধায়ক অথচ প্রথম তালিকায় দেখা যায়নি এরকম নাম বিজেপির প্রার্থী তালিকায় মাত্র ৮ এবং তাঁদের মধ্যে কয়েকজনকে বিজেপির দ্বিতীয় তালিকা প্রকাশের পরে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। খুব বেশি পরীক্ষানিরীক্ষা না করে গতবার বিজয়ী বিধায়ক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বা স্বচ্ছ ভাবমূর্তির স্বক্ষেত্রে খ্যাতি সম্পন্ন স্থানীয় মুখকে প্রাধান্য দেওয়া হবে বলা হচ্ছে, তথাপি ১৫০ জনের মধ্যে বেশ কিছু চমকও থাকতে পারে।
প্রথম তালিকায় কারা ছিলেন? দেখে নেওয়া যাক প্রথম তালিকা
বিজেপির প্রকাশিত এই প্রথম তালিকায় একগুচ্ছ হেভিওয়েট নেতার নাম রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের তাঁর চেনা জমি থেকে যেমন লড়ছেন, তেমনই ভবানীপুর কেন্দ্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি হচ্ছেন।।এছাড়াও তালিকায় রয়েছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্ডা।
১. সুকুমার রায় — কোচবিহার উত্তর
২. সাবিত্রী বর্মন — শীতলকুচি
৩. অজয় রায় — দিনহাটা
৪. মালতী রাভা রায় — তুফানগঞ্জ
৫. মনোজ কুমার ওরাঁও — কুমারগ্রাম
৬. বিশাল লামা — কালচিনি
৭. পরিতোষ দাস — আলিপুরদুয়ার
৮. দীপক বর্মন — ফালাকাটা
৯. শিখা চট্টোপাধ্যায় — ডাবগ্রাম-ফুলবাড়ি
১০. পুনা ভেংরা — নাগরাকাটা
১১. আনন্দময় বর্মন — মাটিগাড়া-নকশালবাড়ি
১২. শঙ্কর ঘোষ — শিলিগুড়ি
১৩. দুর্গা মুর্মু — ফাঁসিদেওয়া
১৪. সরজিৎ বিশ্বাস — গোয়ালপোখর
১৫. মনোজ জৈন — চাকুলিয়া
১৬. বিরাজ বিশ্বাস — করণদিঘি
১৭. উৎপল মহারাজ — কালিয়াগঞ্জ
১৮. কৌশিক চৌধুরী — রায়গঞ্জ
১৯. তাপস চন্দ্র রায় — কুশমণ্ডি
২০. সুবেন্দু সরকার — কুমারগঞ্জ
২১. বিদ্যুৎ রায় — বালুরঘাট
২২. বুধরাই টুডু — তপন
২৩. সত্যেন্দ্রনাথ রায় — গঙ্গারামপুর
২৪. দেবব্রত মজুমদার — হরিরামপুর
২৫. জয়েল মুর্মু — হাবিবপুর
২৬. চিন্ময় দেব বর্মন — গাজোল
২৭. রতন দাস — চাঁচল
২৮. অশীষ দাস — মালতীপুর
২৯. অভিষেক সিংঘানিয়া — রতুয়া
৩০. গৌর চন্দ্র মণ্ডল — মানিকচক
৩১. গোপাল চন্দ্র সাহা — মালদা
৩২. নিবারণ ঘোষ — মোথাবাড়ি
৩৩. অভিরাজ চৌধুরী — সুজাপুর
৩৪. মহাবীর ঘোষ — সুতি
৩৫. সুরজিৎ পোদ্দার — রঘুনাথগঞ্জ
৩৬. অমর কুমার দাস — লালগোলা
৩৭. ভাস্কর সরকার — ভগবানগোলা
৩৮. গৌরীশঙ্কর ঘোষ — মুর্শিদাবাদ
৩৯. বাপন ঘোষ — রেজিনগর
৪০. ভরত কুমার ঝাওয়ার — বেলডাঙা
৪১. সুব্রত মৈত্র — বহরমপুর
৪২. তন্ময় বিশ্বাস — হরিহরপাড়া
৪৩. রানা মণ্ডল — নওদা
৪৪. নন্দদুলাল পাল — ডোমকল
৪৫. নবকুমার সরকার — জলঙ্গি
৪৬. সমরেন্দ্রনাথ ঘোষ — করিমপুর
৪৭. অনিমা দত্ত — পলাশীপাড়া
৪৮. বাপন ঘোষ — কালীগঞ্জ
৪৯. পার্থসারথি চট্টোপাধ্যায় — রানাঘাট উত্তর পশ্চিম
৫০. অসীম বিশ্বাস — রানাঘাট উত্তর পূর্ব
৫১. বঙ্কিমচন্দ্র ঘোষ — চাকদহ
৫২. অসীম কুমার সরকার — হরিণঘাটা
৫৩. সুকৃতি সরকার — বাদুড়িয়া
৫৪. অরিন্দম দে — আমডাঙা
৫৫. সৌমিত্র চট্টোপাধ্যায় — নৈহাটি
৫৬. পবন কুমার সিং — ভাটপাড়া
৫৭. সজল ঘোষ — বরানগর
৫৮. তারুণ কান্তি ঘোষ — দেগঙ্গা
৫৯. নারায়ণ চন্দ্র মণ্ডল — বসিরহাট উত্তর
৬০. বিকাশ সরদার — বসন্তী
৬১. মাধবী মহালদার — কুলতলি
৬২. অসিত কুমার হালদার — পাথরপ্রতিমা
৬৩. দীপঙ্কর জানা — কাকদ্বীপ
৬৪. পলাশ রানা — রায়দিঘি
৬৫. অসীম সাপুই — ক্যানিং পূর্ব
৬৬. দীপক কুমার হালদার — ডায়মন্ড হারবার
৬৭. অগ্নিশ্বর নস্কর — বিষ্ণুপুর
৬৮. তারুণ কুমার আদক — বজবজ
৬৯. বীর বাহাদুর সিং — মেটিয়াবুরুজ
৭০. সুবেন্দু অধিকারী — ভবানীপুর
৭১. স্বপন দাশগুপ্ত — রাসবিহারী
৭২. উমেশ রায় — হাওড়া উত্তর
৭৩. রুদ্রনীল ঘোষ — শিবপুর
৭৪. মঙ্গলানন্দ পুরী মহারাজ — উলুবেড়িয়া দক্ষিণ
৭৫. অমিত সামন্ত — আমতা
৭৬. গোবিন্দ হাজরা — ডোমজুড়
৭৭. স্বরাজ ঘোষ — সপ্তগ্রাম
৭৮. সন্তু পান — তারকেশ্বর
৭৯. বিমান ঘোষ — পুরশুড়া
৮০. হেমন্ত বাগ — আরামবাগ
৮১. প্রশান্ত দিঘার — গোগহাট
৮২. সুশান্ত ঘোষ — খানাকুল
৮৩. সুব্রত মাইতি — পাঁশকুড়া পূর্ব
৮৪. সিন্টু সেনাপতি — পাঁশকুড়া পশ্চিম
৮৫. অশোক দিন্দা — ময়না
৮৬. সুভাষ পাঁজা — মহিষাদল
৮৭. শুভেন্দু অধিকারী — নন্দীগ্রাম
৮৮. তপন মাইতি — হলদিয়া
৮৯. সুমিতা সিনহা — পটাশপুর
৯০. অরূপ কুমার দাস — কাঁথি উত্তর
৯১. চন্দ্রশেখর মণ্ডল — কাঁথি দক্ষিণ
৯২. অজিত কুমার জানা — রামনগর
৯৩. প্রদীপ কুমার বিজোলি — দাঁতন
৯৪. লক্ষ্মীকান্ত সাহু — নয়াগ্রাম
৯৫. ভদ্রা হেমব্রম — গোপীবল্লভপুর
৯৬. অমিয়া কিস্কু — ঝাড়গ্রাম
৯৭. রাজেশ মাহতো — কেশিয়াড়ি
৯৮. দিলীপ ঘোষ — খড়গপুর সদর
৯৯. রামা প্রসাদ গিরি — নারায়ণগড়
১০০. অমল পাণ্ডা — সবং
১০১. তপন ভুঁইয়া — খড়গপুর
১০২. শুভাশিস ওম — ডেবরা
১০৩. তপন দত্ত — দাসপুর
১০৪. শীতল কাপাট — ঘাটাল
১০৫. সুকান্ত দলুই — চন্দ্রকোনা
১০৬. বিমান মাহতো — শালবনি
১০৭. সুবেন্দু সামন্ত — কেশপুর
১০৮. প্রণত টুডু — বিনপুর
১০৯. ল্যাবসেন বাস্কে — বান্দোয়ান
১১০. জলধর মাহতো — বলরামপুর
১১১. ময়না মুর্মু — মানবাজার
১১২. কমলকান্ত হাঁসদা — কাশীপুর
১১৩. নদিয়ার চাঁদ বাউরি — পাড়া
১১৪. মামনি বাউরি — রঘুনাথপুর
১১৫. চন্দনা বাউরি — সালতোড়া
১১৬. সত্যনারায়ণ মুখোপাধ্যায় — ছাতনা
১১৭. ক্ষুদিরাম টুডু — রানিবাঁধ
১১৮. ক্ষেত্রমোহন হাঁসদা — রায়পুর
১১৯. সৌভিক পাত্র — তালডাংরা
১২০. বিলেশ্বর সিংহ — বড়জোড়া
১২১. অমরনাথ শাখা — ওন্দা
১২২. লক্ষ্মীকান্ত মজুমদার — কাটুলপুর
১২৩. নির্মল কুমার ধাড়া — ইন্দাস
১২৪. দিবাকর ঘরামি — সোনামুখী
১২৫. সুভাষ পাত্র — রায়না
১২৬. অরুণ হালদার — জামালপুর
১২৭. সৈকত পাঁজা — মন্তেশ্বর
১২৮. সঞ্জয় দাস — বর্ধমান উত্তর
১২৯. সৌমেন কারফা — ভাতার
১৩০. অনাদি ঘোষ — কেতুগ্রাম
১৩১. কলিতা মাজি — আউসগ্রাম
১৩২. জিতেন্দ্র কুমার তেওয়ারি — পাণ্ডবেশ্বর
১৩৩. চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় — দুর্গাপুর পূর্ব
১৩৪. লক্ষ্মণ চন্দ্র ঘোরুই — দুর্গাপুর পশ্চিম
১৩৫. বিজন মুখার্জি — জামুড়িয়া
১৩৬. অগ্নিমিত্রা পাল — আসানসোল দক্ষিণ
১৩৭. কৃষ্ণেন্দু মুখার্জি — আসানসোল উত্তর
১৩৮. অজয় কুমার পোদ্দার — কুলটি
১৩৯. অনুপ কুমার সাহা — দুবরাজপুর
১৪০. জগন্নাথ চট্টোপাধ্যায় — সিউড়ি
১৪১. দিলীপ কুমার ঘোষ — বোলপুর
১৪২. খোকন দাস — নানুর
১৪৩. দুধ কুমার মণ্ডল — ময়ূরেশ্বর
১৪৪. নিখিল বন্দ্যোপাধ্যায় — হানসান
বিজেপির দ্বিতীয় তালিকা #২০২৬বিধানসভানির্বাচন


More Stories
ভুয়ো ভোটার নেই তাই হারবে তৃণমূল, নোয়াপাড়ায় বললেন অর্জুন সিং
বিজেপির দ্বিতীয় তালিকা প্রকাশিত : নোয়াপাড়ায় অর্জুন, মানিকতলায় তাপস, প্রার্থী রূপা, পাপিয়া,হিরণ,বারাসাতে শংকর – আর চমক কোথায়?
অর্জুন -পবন কি বিধানসভায় নজির গড়বেন?