সময় কলকাতা ডেস্ক, ১ এপ্রিল : যতই এপ্রিল ফুলের দিন লকডাউনের ভাইরাল পোস্ট শেয়ার হোক, মানুষ এপ্রিল ফুল বলে তাকে উড়িয়ে দিতে পারছিলেন না। ভিডিও বার্তা ফেক তাও ফ্যাক্ট চেক করে জানা গিয়েছে। এনিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেই জানিয়েছে কেন্দ্রের শাসক দলের নেতৃত্ব। পরিষ্কার জানানো হয়েছে,তেল সংকট বা রান্নার গ্যাস (এলপিজি ) নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। একদিকে রাজ্যের বিজেপি নেতৃত্ব যা বলছেন সেই একই কথা শোনা গেল কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে। দিলীপ ঘোষ বলেছেন, নরেন্দ্র মোদি আছেন – চিন্তার কিছু নেই। তবুও সাধারণ মানুষ সম্পূর্ণ আশ্বস্ত হতে পারছিলেন না, অস্বস্তি কাটার মত আটকে ছিল । অবশেষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী স্পষ্ট জানিয়েছেন, দেশের তেল ও গ্যাসের মজুদ পর্যাপ্ত রয়েছে এবং ভয়ের কোনও কারণ নেই।।
দেশে পর্যাপ্ত তেল ও এলপিজি মজুত জানালো মন্ত্রক
Oplus_131072


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
বিপত্তারিণী রক্ষাকবচ, অবশেষে হরমুজ প্রণালী ভারতের জন্য খুলে গেল, রান্নার গ্যাস আসছে