Home » আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক

আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৪ মে : ভারতের সর্বকালের অন্যতম সফল ব্যাটসম্যান এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক তিনি। তিনি ভারতের নির্বাচক ও ছিলেন।তিনি দিলীপ বেঙ্গসরকার। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলের দল ঘোষণার  পরে  রীতিমতো ক্ষিপ্ত হয়ে তিনি এবার ব্যাট ধরলেন জম্মু-কাশ্মীরের পেস বোলার আকিব নবীর হয়ে। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টসিরিজের দল ঘোষণা করেছেন অজিত আগারকার ও অন্য জাতীয় নির্বাচকরা। রঞ্জি ট্রফিতে আকিব নবীর দুর্দান্ত পারফরমেন্স, অসামান্য সাফল্যের পরে ও জম্মু-কাশ্মীরের কার্যত চ্যাম্পিয়ন করার বিষয় প্রধান ভূমিকা নেওয়া নবী ভারতীয় দলে  নির্বাচিত না হওয়ায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ বেঙ্গসরকার। সরাসরি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে একহাত নিয়ে জানিয়েছেন, এক মরশুমে ৬০ উইকেট পাওয়ার পরেও আকিব নবীর সঙ্গে যা করা হয়েছে সেই উপেক্ষা গুরুতর অন্যায়।যদি ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স নির্বাচনের মাপকাঠি না হয়, তাহলে বিসিসিআইয়ের  উচিত ঘরোয়া ক্রিকেটই বন্ধ করে দেওয়া। একজন ক্রিকেটারের সঙ্গে এরকম আচরণ মেনে নেওয়া যায় না।’ আকিব নবীর পক্ষে আর কি করা সম্ভব জানতে চেয়ে এরকম অনৈতিক কর্মকাণ্ডের পরে রঞ্জি ট্রফি প্রতিযোগিতাকে তুলে দিতে বলেছেন দিলীপ বেঙ্গসরকার।।

About Post Author