Home » চালকের আসনে পাকিস্তান

চালকের আসনে পাকিস্তান

Oplus_131072

সময় কলকাতা : শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে চালকের আসনে পাকিস্তান।পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের ১ম ইনিংসে ৯ উইকেটে ৪৩৪ রানের জবাবে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ১১৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। শ্রীলঙ্কা বর্তমানে পাকিস্তানের চেয়ে ৩২০ রানে পিছিয়ে রয়েছে।খারাপ আলোর কারণে দ্বিতীয় দিনের খেলা কিছুটা আগেই শেষ ঘোষণা করা হয়।পাকিস্তানের বড় রানের জবাবে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। দলীয় রানের খাতা খোলার আগেই ওপেনার পাসিন্দু সোরিয়াবান্দারাকে শূন্য রানে সাজঘরে ফেরত পাঠান মোহাম্মদ আব্বাস। এরপর সাকিব খানের বলে আউট হন অভিজ্ঞ দিনেশ চান্দিমাল।তৃতীয় উইকেটের পতনের পর অধিনায়ক ধনাঞ্জয় ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস দলের হাল ধরে অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন।এর আগে পাকিস্তান ৫টি হাফ-সেঞ্চুরির উপর ভর করে ৪৩৪ রান তোলে, যার মধ্যে সর্বোচ্চ ৯৩ রান করেন সৌদ শাকিল। অধিনায়ক বাবর আজমও ৫০ রান করেন।

About Post Author