Home » ভিড় সীমান্তে, ভিড় হোল্ডিং সেন্টারে

ভিড় সীমান্তে, ভিড় হোল্ডিং সেন্টারে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৮ মে : হোল্ডিং সেন্টার বাড়ছে,সংখ্যা বাড়ছে হোল্ডিং সেন্টারে রাখা অনুপ্রবেশকারীদের। অন্যদিকে,ভিড় ও উপচে পড়ছে হাকিমপুরে ভারত বাংলাদেশ সীমান্তে  বাংলাদেশী চেকপোষ্টে। ৭২ ঘণ্টায় সীমান্তে সাড়ে তিনশ জন বাংলাদেশি সীমান্তে হাজির। প্রায় ২৫০ জনকে স্বরূপনগর ও বাদুড়িয়া বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বঙ্গের নবনির্বাচিত  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর  কড়া নির্দেশের পর অবৈব বসবাসকারী বাংলাদেশীরা দেশে ফেরার হিড়িক। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর  থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তে বৃহস্পতিবার  বাংলাদেশিদের ভিড়। দেশে ফেরার অপেক্ষায় তারা। ইতিমধ্যে করা নির্দেশের পর আড়াইশো জনকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে কারণ বিএসএফ ও জেলা প্রশাসনের তরফে  চিহ্নিতকরণের কাজ চলছে।  উপযুক্ত নথিপত্র যাচাই করে বিজেপির সঙ্গে বিএসএফের বৈঠকের পর তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে সেখানে যেমন একদিকে স্বাস্থ্য পরিষেবা প্রদান বা খাদ্য এবং নিরাপত্তা আন্তর্জাতিক আইন মেনে করা হচ্ছে যাতে দেশে ফেরার আগে কেউ অসুস্থ বা নিরাপত্তাহীনতায় না ভোগে। সাজো সাজো রব সীমান্তে।।

About Post Author