সময় কলকাতা ডেস্ক, ১৩ সেপ্টেম্বর : ব্রিকস সম্মেলনে ডিনার বিতর্ক ও চর্চা। ব্রিকসভুক্ত (BRICS) দেশগুলির সম্মেলনে ডিনার বিতর্ক এবং আচমকা ছন্দপতনের ইঙ্গিত ঘিরে চর্চা।ব্রিকসভুক্ত (BRICS) দেশগুলির নেত অংশগ্রহণকারী অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সম্মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার গালা ডিনারের আয়োজন করেছিলেন ৷ সেখানে যোগ দিতে দেখা যায়নি চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-কে। সরকারিভাবে ‘ভারত মণ্ডপম’- এ চিনের প্রেসিডেন্টের অনুপস্থিতির কারণ জানানো হয়নি ৷ আদতে কী হয়েছে?
চিনের প্রেসিডেন্ট শনিবার সকালে চিন থেকে রওনা হয়ে দুপুরে নয়াদিল্লিতে পৌঁছান। এরপর দুপুর থেকেই তিনি ব্রিকস সম্মেলন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। সূত্রের খবর, দীর্ঘ বিমান যাত্রা, সময়ের পার্থক্য, এবং পর পর উচ্চপর্যায়ের কূটনৈতিক কর্মসূচির কারণে তিনি ক্লান্ত হয়ে পড়েন। সেই কারণেই নৈশভোজে অংশ না নিয়ে তিনি বিশ্রাম নেওয়ার জন্য নিজের হোটেলে ফিরে যান বলে জানা গিয়েছে।চিনের প্রেসিডেন্ট বা ভারত সরকারের তরফ থেকে এই অনুপস্থিতি নিয়ে কোনো ভিন্ন বা নেতিবাচক আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। এটিকে একটি সাধারণ ও স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখা হচ্ছে, কারণ এর আগেই দুই দেশের রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলাতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা সম্পন্ন করেছেন। উল্লেখ্য, শি জিনপিং ছাড়াও আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানও এই নৈশভোজে উপস্থিত ছিলেন না, কারণ ব্রিকস বৈঠক শেষ করেই তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকসের অন্যান্য সদস্য ও সহযোগী দেশের প্রতিনিধিরা এই গালা ডিনারে উপস্থিত ছিলেন।


More Stories
নিজের ওজনের চেয়ে তিনগুন ওজন তুলে রেকর্ড জলপাইগুড়ির কেয়ার
নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে
ভারতীয় সিমে পাকিস্তানি হানিট্র্যাপ! স্বাধীনতা দিবসে ৩ পাক-চর গ্রেফতার কোচবিহারে