সময় কলকাতা, ৬ জুন : এবার কি ভেঙে যাবে তৃণমূলের সংসদীয় দলও? জন্ম লগ্ন থেকে তৃণমূল এরকম পরিস্থিতিতে পড়ে নি। ইতিপূর্বে অনেকেই দল ছেড়েছেন বিজেপিতে গিয়েছেন, কেউ কেউ আবার ফিরে এসেছেন। এবার দলের মধ্যেই বিদ্রোহ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত মানছেন না অধিকাংশ নেতা-বিধায়ক। শোভন দেবের বদলে তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা করা হয়েছে যেখানে অধিকাংশ তৃণমূল বিধায়ক স্বাক্ষর করেছেন। মমতা বিষয়টিকে মানছেন না। ফলে, দলীয় প্রতীক মমতার হাতছাড়া হওয়ার উপক্রম।পরিস্থিতি সামাল দিতে শুক্রবার দলের সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের রদবদল এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন রাজ্য সভাপতি করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত করা হয়েছে দুই ‘সহকারী’ দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনকে। উল্লেখ্য এর আগের কমিটিতে রাজ্য সভাপতি ছিলেন সুব্রত বক্সী। ব্যাপকভাবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুব্রত বকশি অসুস্থ এবং কার্যত অস্তাচলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব দলের বিগত অংশ যারা বিদ্রোহী হয়ে উঠেছেন। শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে আগামী দিনে জেলা স্তরের সংগঠনগুলোতেও পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এই সমস্ত রদবদলের আবহে পরিষদীয় দলের পর এবার সংসদীয় দলও ভেঙে পড়ার এক তীব্র শঙ্কা ও জল্পনা তৈরি হয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র লোকসভাতেই রয়েছেন তৃণমূলের ২৮জন সাংসদ। এদের মধ্যে ইতিমধ্যেই বিদ্রোহী উঠেছেন কাকলি ঘোষ দস্তিদার। এর বাইরে রয়েছেন রাজ্যসভার ১৩ জন সাংসদ যাদের মধ্যে সুখেন্দু শেখর রায় প্রকাশ্যে বিদ্রোহী। তবে কাকলি বা সুখেন্দু এখনো বলেন নি তারা তৃণমূল ছেড়ে দিচ্ছেন তবে সুখেন্দু শেখর ইতিমধ্যেই দাবি করেছেন, অনেক সাংসদ তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন। কোন কোন সংসদরা দলবদল করতে পারেন তা নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। একাধিক জাতীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে তৃণমূলের ১৫ থেকে ২০ জন সাংসদ ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তৃণমূলের একটি শিবির দাবি করেছে বিজেপির কাছে ইতিমধ্যেই ঘর ছাড়তে যাওয়া তৃণমূল সাংসদদের ৯জনের একটি শর্ট লিস্ট জমা পড়েছে। এরা কারা? তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরিয়ে ভারতের সংসদে নিজেদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করাই এখন বিজেপির প্রধান লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে দলীয় বিধিনিষেধ ও আইনি জটিলতার কারণে কোনো সাংসদের নামই এই মুহূর্তে প্রকাশ্যে আনা হচ্ছে না।
ভেঙে যাবে তৃণমূলের সংসদীয় দল? কারা দল ছাড়ছেন?
Oplus_131072


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
ওয়াই চ্যানেলে লোক হল না, মমতার ধর্নামঞ্চ ফাঁকা
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!