সময় কলকাতা : মঙ্গলবার সকাল থেকেই ইডি হানা প্রাক্তন পর্যটন প্রতিমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা ইন্দ্রনীল সেনের একাধিক ঠিকানায়। ইন্দ্রনীল সেনের একাধিক আবাসে একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি )। মূল অভিযোগ আর্থিক বেনিয়মের। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর, ‘মাস আর্ট’ নামের একটি সংগঠনের মাধ্যমে পুজো পরিক্রমা ও ‘প্রিভিউ শো’-এর নামে ভুয়ো পাস বিক্রি করে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে. এই সংস্থটির সঙ্গে ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন যুক্ত রয়েছেন।অভিযোগকারী জয়দীপ মুখোপাধ্যায়ের দাবি অনুযায়ী, ইউনেস্কোর নাম ও লোগো বেআইনিভাবে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে ১৭৪৯ টাকা থেকে ৫৪৯৯ টাকা পর্যন্ত চড়া দামে এই টিকিট বা পাসগুলি বিক্রি করা হয়েছিল. তবে ইউনেস্কোর পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয় যে, এই ধরনের কোনও পাস বিক্রির সঙ্গে তারা যুক্ত নয়। এই পরিপ্রেক্ষিতে চলতি বছরের জুন মাসে কলকাতার বউবাজার থানায় এফআইআর দায়ের করা হয়, যার ভিত্তিতে পরবর্তীতে ইডি তদন্তে নামে। ইডি হানা দেয় হুগলির সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের বাগানবাড়িতেও।।
ইন্দ্রনীল সেনের একাধিক ঠিকানায় ইডি হানা
Oplus_131072


More Stories
বাড়ির লোক বললে বিজেপিতে যাব, মদন ইডির ডাক পেলেন
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
রেহাই মিলল না সুজিত বসুর